বাজেট ২০২১: সরকারের আয় বাড়াতে কোপ পেট্রোল-ডিজেলে! কৃষি-সেস বসানোর ঘোষণা নির্মলার
পেট্রোপণ্যের উপর এবার বসানো হচ্ছে কৃষি-সেস। কেন্দ্রীয় সরকারের আয় বাড়ানোর লক্ষ্যে এবার ডিজেলে লিটার পিছু ৪ টাকা কৃষি সেস বসানো হল। এদিকে পেট্রোলের ক্ষেত্রে লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। এর জেরে আরও দাম বাড়তে চলেছে জ্বালানি তেলের। এর জেরে আরও চাপের মুখে পড়তে চলেছে মধ্যবিত্ত। এছাড়া সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি সেস, এছাড়া সোনার উপরও বসছে ২.৫ শতাংশ কৃষি সেস, সেস বসছে তুলোর উপরেও।

দ্বিগুণ হয়েছে ধানের নূ্যনতম সহায়ক মূল্য
এছাড়া নির্মলা সীতারমন এদিন দাবি করেন কেন্দ্রীয় সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। জানালেন নির্মলা সীতারমন। কৃষকদের থেকে ৭৫ হাজার কোটি টাকার গম কেনা হয়েছে। দ্বিগুণ হয়েছে ধানের নূ্যনতম সহায়ক মূল্য। ১ হাজার মান্ডিকে ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করার ঘোষণা।

ইস্পাত শিল্পের উপর আমদানি কর ২.৫ শতাংশ কমানো হল।
এদিন নির্মলা সীতারমন ঘোষণা করেন, 'কাঁচা মালের ওপর কাস্টমস ডিউটি কমানো হল। যে ৪০০টি পুরনো ছাড় রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করা হবে। ২০২২ সাল পর্যন্ত লৌহ ইস্পাত শিল্পের উপর আমদানি কর ২.৫ শতাংশ কমানো হল। নাইলন ফাইবার, রাসায়নিক পণ্য়ের উপর আমদানি শুল্ক কমানো হল।'

গৃণঋণের সুদ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত
এদিকে এদিন অর্থমন্ত্রী বলেন, 'করদাতাদের উপর যতটা সম্ভব কম চাপ দিতে হবে। ৭৫ বছর বা তার বেশি বয়সি পেনশনভোগীদের জন্য সুদের উপর সম্পূর্ণ কর ছাড়। ছাড় দেওয়া হচ্ছে আয়করেও। গৃণঋণের সুদ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা মিলবে।'

১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে ৪টি ব্যাঙ্ক করা হবে
এছাড়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া নামে নতুন প্রকল্প ঘোষণা করেন নির্মলা। পাশাপাশি দেশের ১৫ হাজার স্কুলকে নতুন শিক্ষানীতির আওতায় আনা হচ্ছে। এদিকে ভিন রাজ্য কর্মরত শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন কার্ডের ঘোষণা করা হয় বাজেটে। ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে ৪টি ব্যাঙ্ক করা হবে।












Click it and Unblock the Notifications