বাজেট ২০২১ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম–জোকস, হাসির ফোয়ারা ইন্টারনেট জুড়ে
বাজেট ২০২১ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম–জোকস, হাসির ফোয়ারা ইন্টারনেট জুড়ে
সোমবার ১ ফেব্রুয়ারি এ বছরের প্রথম বাজেট অনুষ্ঠিত হল। সংসদ ভবনে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একের পর এক বাজেট ঘোষণা করে চলছিলেন, সেই সময় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা টুইটারে বাজেট সংক্রান্ত মিম নিয়ে ব্যস্ত ছিলেন। হ্যাশট্যাগ বাজেট ২০২১ ও আয়কর টুইটারে সর্বাধিক ট্রেন্ডের মধ্যে ছিল এবং নেটিজেনরা এই বাজেট নিয়ে দারুণ হাস্যকর বিষয় পোস্ট করে চলেছেন যা ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।

বাজেট ২০২১ পেশ করার সময় নির্মলা সীতারমন মূলধন ব্যয়ের জন্য ৪.১২ লক্ষ কোটি টাকা বাদে আত্মনির্ভর ভারত প্যাকেজের ঘোষণা করেন। সীতারমন এও জানান যে, অর্থনৈতিক করিডোরের পরিকল্পনা করা হচ্ছে এবং তামিলনাড়ু, অসম এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে অবকাঠামোগত প্রকল্পগুলিতে একটি বড়সড় বদল আনা হবে। বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় যখন গোটা দেশে চলছে, সেই সময় ইন্টারনেটে এই বাজেট নিয়েই চলছে ঠাট্টা–ইয়ার্কি, জোকস। অধিকাংশ মিম মধ্যবিত্তরা বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে তার ওপর।
Every year after Budget . #Budget2021 pic.twitter.com/uBdIblt60y
— Economist Hunटरर ♂🥳 (@nickhunterr) February 1, 2021
#Budget2021 pic.twitter.com/3eY3y38IV4
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) February 1, 2021
অনেক নেটিজেন আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সীতারমনের বাজেট ভাষণের সময় কি করছিলেন তা দেখান। মিমে দেখানো হয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রতিক্রিয়াও। বহু বলিউড সিনেমার দৃশ্যকে নিয়ে বাজেট মিমে পরিণত করেছেন নেটিজেনরা। বাজেট নিয়ে আম জনতা খুব একটা খুশি না হলেও এইসব মিম–পোস্টগুলি দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বাজেট ২০২১–এ নির্মলা সীতারমণ জোর দিয়েছেন স্বাস্থ্যসেবা, ভ্যাকসিন এবং বয়স্কদের স্বস্তি দেওয়ার ওপর।
This #budget2021 is for common middle people
— Godman Chikna (@Madan_Chikna) February 1, 2021
Meanwhile middle class people watching budget: pic.twitter.com/a3O0Ag2pBg












Click it and Unblock the Notifications