কেন্দ্রীয় বাজেট ২০২০ : কবে, কখন?

লোকসভার সময়তালিকা অনুসারে, ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট সংসদে উপস্থাপন করা হবে ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায়। ২০১৩ সাল থেকে নরেন্দ্র মোদী সরকার রেল বাজেটকে কেন্দ্রীয় বাজেটের সাথে যুক্ত করেছে। পাশাপাশি বাজেট পেশের দিনক্ষণও এক মাস এগিয়ে নিয়ে এসেছে। এর আগে, ফেব্রুয়ারির শেষ দিনে কেন্দ্রীয় বাজেট উন্মোচন করা হয়ে থাকত।

বাজেট পেশের দিন খোলা শেয়ার বাজার

বাজেট পেশের দিন খোলা শেয়ার বাজার

এই বছরের ১ ফেব্রুয়ারি তারিখটি শনিবার। সাধারণত শনিবার সংসদ বন্ধ থাকে। এমনকি সেদিন খোলা থাকবে দেশের শেয়ার বাজারও। শনিবার ও রবিবার সাধারণত শেয়ার বাজার বন্ধ থাকে। তবে বাজেট উপলক্ষে সেদিন খোলা রাখা হবে শেয়ার বাজার। এর ফলে নির্মলা সীতারামানের পেশ করা বাজেট ঘোষণার প্রতিক্রিয়া জানতে শেয়ার বাজারের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

বাজেট পেশের দিন ব্যাঙ্ক ধর্মঘট

বাজেট পেশের দিন ব্যাঙ্ক ধর্মঘট

ব্যাঙ্ক ইউনিয়নগুলি ৩১ জানুয়ারী থেকে মজুরি সম্পর্কিত ইস্যু নিয়ে দু'দিন ব্যাঙ্কের ধর্মঘটে বসার সিদ্ধান্ত নিয়েছে বলে ব্যাংকগুলির পরিষেবাগুলি প্রভাবিত হতে পারে। এমনিতে মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। চলতি মাসের শেষ দিন ও ফেব্রুয়ারির প্রথম দিন মিলিয়ে মোট ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসারদের সংগঠন। বেতনকাঠামো পুনর্গঠন এবং সাপ্তাহিক ৫ দিনের কাজের দাবিতে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

দুটি পর্যায়ে বাজেট অধিবেশন

দুটি পর্যায়ে বাজেট অধিবেশন

এই বছর, মোদী সরকার বাজেট অধিবেশন দুটি পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছে - ৩১ জানুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারি এবং ২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। মাঝে ১৯ দিনের থাকবে অন্য মন্ত্রক বা বিভাগের অনুদানের দাবি বিবেচনার জন্যে। এই সময়কালে স্থায়ী কমিটিগুলি এই বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+