Uniform Civil Code: প্রথমে হিন্দুদের জন্য প্রয়োগের দাবি স্ট্যালিনের, মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ওয়েইসির

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীকে নিশানা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। ইউনিয়ন সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধিতে সবার সমান অধিকার। তফশিলি জাতি-উপজাতিসহ প্রত্যেককে মন্দিরে পুজো দেওয়ার অনুমতির পক্ষে সওয়াল করেছেন তাঁরা।

ডিএমকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মোদীর বক্তব্যের কড়া সমালোচনা করার পাশাপাশি মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি হিন্দু অবিভক্ত পারিবারিক আইন বাতিল করার চ্যালেঞ্জ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য কুমিরের কান্না কাঁদছেন। অন্যদিকে তাঁর পেয়াদারা মসজিদে আক্রমণ করছে।

মোদীকে চ্যালেঞ্জ স্ট্যালিন ও ওয়েইসির

ওয়েইসি অভিযোগ করেন, মুসলিমদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, তাঁদের বাড়িঘরে বুলডোজ চালাচ্ছে, তাঁদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়ায় বলেন ভারতের বৈচিত্র্য ও বহুত্ববাদকে একটি সমস্যা বলে মনে করেন তিনি।

ওয়েইসির কথায় "ভারতের প্রধানমন্ত্রী ভারতের বৈচিত্র্য এবং এর বহুত্ববাদকে একটি সমস্যা বলে মনে করেন। তাই, তিনি এই ধরনের কথা বলেন। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আপনি কি অভিন্ন দেওয়ানি বিধির নামে দেশটির বহুত্ববাদ এবং বৈচিত্র্যকে ছিনিয়ে নেবেন?

তিনি যখন ইউসিসির কথা বলছেন, তিনি বলছেন হিন্দু সিভিল কোডের কথা। আমি তাঁকে চ্যালেঞ্জ করছি, তিনি কি হিন্দু অবিভক্ত পরিবারকে বিলুপ্ত করতে পারেন? যান তাহলে পাঞ্জাবের শিখদের ইউসিসি সম্পর্কে বলুন। দেখুন সেখানে কী প্রতিক্রিয়া হয়, এভাবেই গর্জে ওঠেন ওয়াইসি।

মোদীকে চ্যালেঞ্জ স্ট্যালিন ও ওয়েইসির

আর অভিন্ন নাগরিক বিধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেস ও তাদের শরিক ডিএমকে প্রশ্ন বাণে জর্জরিত করেছে। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে দাবি করেছিল, প্রথমে হিন্দুদের জন্য একটি অভিন্ন কোড প্রয়োগ করা উচিত, সেখানে সমস্ত বর্ণের লোকদের মন্দিরে প্রার্থনা করার অনুমতি দিতে হবে।

একইসঙ্গে ডিএমকে জানিয়েছে, আমরা ইউনিফর্ম সিভিল কোড চাই না। কারণ সংবিধান আমাদের দিয়েছে প্রতিটি ধর্মের সুরক্ষা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, প্রথমে দেশের দারিদ্র্য, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব সম্পর্কে উত্তর দেওয়া উচিত।

প্রধানমন্ত্রী কখনো মণিপুর ইস্যুতে কথা বলেন না। পুরো রাজ্য জ্বলছে। তিনি শুধু এই সমস্ত সমস্যা থেকে মানুষকে বিভ্রান্ত করছেন। বিজেপির নির্বাচনী ইস্তেহারের অংশ এই ইউনিফর্ম সিভিল কোড। একটি পরিবারের বিভিন্ন সদস্যের জন্য আলাদা আলাদা নিয়ম থাকা কোনো কাজের কথা নয় এবং তা নিয়ে একটি দেশ চলতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+