দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল
দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় বড় দুর্ঘটনা। নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের মধ্যে ২ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় বড় দুর্ঘটনা। নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের মধ্যে ২ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে ঘটনাস্থলে পোঁছছে দমকলের পাঁচটি ইঞ্জিন। দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় উদ্ধারকাজে দমকলের সঙ্গে হাত লাগিয়েছে পুলিসও। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা ২ জনকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিস ও দমকলবাহিনী।
এদিকে আজই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে তৃতীয়বার আম আদমি পার্টি সরকার গঠন করল রাজধানীতে। দিল্লির রামলীলা ময়দানে হয়েছে শপথ গ্রহন অনুষ্ঠান। বিপুল জনসমাগম হয়েছিল সেই শপথ গ্রহন অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications