'অরুন্ধতী রায় অপরাধী রঙ্গা বিল্লার থেকে অনুপ্রেরণা পান', লেখিকাকে আক্রমণ উমা ভারতীর
বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায় অপরাধীদের থেকে অনুপ্রেরণা নেন বলে অভিযোগ করলেন বিজেপি নেত্রী উমা ভারতী। প্রসঙ্গত, বুধবার জাতীয় জনসংখ্যা পঞ্জির বিরুদ্ধে কথা বলতে গিয়ে অরুন্ধতি রায় বলেন, 'যখনই কোনও আধিকারিক আপনার তথ্য সংগ্রহ করতে আসবেন, তাদেরকে আপনি ভুল তথ্য দিন। প্রয়োজনে ভুল নাম বলুন, যেমন, রঙ্গা বিল্লা বা কুঙফু কুত্তা। নিজের ঠিকানাও ভুল দিন।' এরপরেই উমা ভারতী এক টুইট করে অভিযোগ করেন যে, অরুন্ধতী রায় রাঙ্গা বিল্লার মতো অপরাধীদের থেকে অনুপ্রেরণা নেন।

অরুন্ধতী রায়ের বক্তব্য
অরুন্ধতী রায় বলেন, 'সরকারি কর্মচারীরা আপনার বাড়ি এসে আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করবে। আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইবে। এরপর এনপিআর-এর এই তথ্যের ভিত্তিতেই এনআরসি করবে এই সরকার।'
|
উমা ভারতীর টুইট
উমা ভারতী টুইট করে লেখেন, 'এই রঙ্গা বিল্লা এক কুখ্যাত অপরাধী। সে স্কুলের ছাত্রীদের সঙ্গে নৃশংস সব কাজ করেছে। তারপর সে তাদের হত্যা করেছে। নিজের ভাইকেও খুন করে সে।'
|
অরুন্ধতীকে আক্রমণ উমার
এরপর উমা ভারতী অন্য একটি টুইটে অরুন্ধতীকে আক্রমণ করে উমা লেখেন, 'আমি লজ্জিত যে আমাকে এই মহিলার (অরুন্ধতী রায়) নাম নিতে হচ্ছে। এই মহিলার মস্তিষ্কে রাঙ্গা বিল্লা একজন অনুপ্রেরণা। তার এই মতবাদ আদতে মহিলা বিরোধী, মানবতা বিরোধী। এটা আসলে বিকৃত মানসিকতার জের।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications