করোনা আবহে কেমন হবে পরীক্ষা, ২০২১-২২-র গাইডলাইন প্রকাশ করল UGC, জেনে নিন বিস্তারিত

করোনা আবহে কেমন হবে পরীক্ষা, ২০২১-২২-র গাইডলাইন প্রকাশ করল UGC, জেনে নিন বিস্তারিত

গত ২ বছরের চূড়ান্ত দোলাচলের পর অবশেষে করোনা আবহে সুনির্দিষ্ট পথে এগোনোর সিদ্ধান্ত নিল ইউজিসি। ২০২১-২২ শিক্ষাবর্ষে কেমন করে ভর্তি এবং পরীক্ষা নেওয়া হবে তার গাইডলাইন প্রকাশ করেছে ইউজিসি। নতুন গাইডলাইনে বলা হয়েছে সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের পরীক্ষা ৩১ অগাস্টের মধ্যে শেষ করতে হবে।

 নতুন গাইডলাইন ইউজিসির

নতুন গাইডলাইন ইউজিসির

করোনা সংক্রমণের কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে থমকে গিয়েছে। অফলাইনে পরীক্ষা নেওয়া যাচ্ছে। খুলছে না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও। বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। পরীক্ষা নিয়ে নানা সময় জটিলতা তৈরি হচ্ছে। একাধিক পরীক্ষা বাতিল করতে হচ্ছে।এতে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের। এই নিয়ে এবার একটি সিদ্ধান্তে এল ইউজিসি। ২০২১-২২ সালে কেমন হবে পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া তাই নিয়ে নতুন গাউডলাইন তৈরি করেছে বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট কমিশন।

পরীক্ষা নিয়ে নির্দেশিকা

পরীক্ষা নিয়ে নির্দেশিকা

নতুন গাইডলাইনে ইউজিসির তরফে জানানো হয়েছে ৩১ অগাস্টের মধ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শেষ করতে হবে। সেটা কলেজ বিশ্ব বিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষাও হতে পারে আবার কলেজের সেমিস্টার পরীক্ষাও হতে পারে। সব পরীক্ষা ৩১ অগাস্টের মধ্যে শেষ করতে হবে। গতবার এই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

 কবে থেকে ভর্তি

কবে থেকে ভর্তি

বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েেছ। ১ অক্টোবর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ। শুধু অনলাইনে নয় অফলাইনে শিক্ষাবর্ষ শুরু করতে পারে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি। অফলাইন এবং অনলাইন মিলিয়ে মিশিয়ে কাজ করার কথা বলেছে ইউজিসি। তবে বাইরের রাজ্য থেকে যারা আসবেন তাঁদের ৩১ অক্টোবর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কোনও কারণে ভর্তি বাতিল হলে বা পড়ুয়া ভর্তি বাতিল করলে পুরো টাকা ফেরত দিতে হবে সংশ্লীষ্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে।

করোনা আবহে জয়েন্ট

করোনা আবহে জয়েন্ট

আজই প্রথম করোনা আবহে অফলাইন পরীক্ষা হচ্ছে কলকাতায়। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিচ্ছেন প্রায় ৯২ হাজার ছাত্রছাত্রী। করোনা পরিস্থিতিতে সুরক্ষিত উপায়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। পরীক্ষার্থীদের জন্য গণপরিবহণ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+