অন্যদেশের হিন্দুদের নাগরিকত্ব দিয়ে কোথায় রাখবে মোদী সরকার, প্রশ্ন তুললেন উদ্ধব
পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দিয়ে কোথায় রাখবে মোদী সরকার। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে।
পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দিয়ে কোথায় রাখবে মোদী সরকার। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে। শিবসেনা সুপ্রিমো আবারই সিএএ নিয়ে সুর চড়িয়েছেন। যদিও লোকসভায় বিলের পক্ষেই ভোট দিয়েছিল শিবসেনা। উদ্ধব ঠাকরে অভিযোগ করেছেন অন্যদেশের হিন্দুদের নাগরিকত্ব দিয়ে তাঁদের কোথায় বাস করতে দেবেন মোদী সরকার তা নিয়ে কোনও পরিকল্পনাই করেনি।

এর আগেও মোদী সরকারে বিরুদ্ধে নাগরিকত্ব বিল নিয়ে আক্রমণ শানিয়েছে শিবসেনা। রাজ্যসভাতে বিলের বিরুদ্ধেই ভোট দিয়েছিল তারা। বিজেপির হিন্দুত্ব নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শিবসেনা সু্প্রিমো অভিযোগ করেছেন বীর সাভারকারের হিন্দুত্ব নীতিতে বিজেপি বিশ্বাসী কিনা সেটা স্পষ্ট করতে হবে তাঁদের। কারণ বীর সাভারকার কিন্তু গো মাংস ভক্ষণের পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন গরু যখন অকেজো হয়ে পড়ে তখন তাকে জবাই করা দোষের কিছু নেই।
মোদী সরকার মহারাষ্ট্রে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কর্নাটক এবং মহারাষ্ট্রের মধ্যে সীমানা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটা মেটানোর কোনও উদ্যোগ মোদী সরকার নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। কর্নাটকে বিজেপি সরকার থাকায় কর্নাটকের প্রতি পক্ষপাত মূলক আচরণ করছে কেন্দ্র এমনও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications