নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যাই নি, মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্ধবের মন্তব্যে বাড়ল নতুন জল্পনা

নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যাই নি, মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্ধবের মন্তব্যে বাড়ল নতুন জল্পনা

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপির সঙ্গে সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল শিবসেনার। সেই ফাটল সময়ের সঙ্গে সঙ্গে আরও চওড়া হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়েনি, এমনই দাবি করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মঙ্গলবার দুই নেতার মধ্যে বৈঠক হয়। তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতির মহলে। উদ্ধবের এইমন্তব্যের পর সেই জল্পনার আগুন আরও বেড়েছে।

মোদী-উদ্ধব বৈঠক

মোদী-উদ্ধব বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দিল্লিতে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তার সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং মন্ত্রিসভার সদস্য অশোক চবন। বিজেপির সঙ্গে শিবসেনার এই প্রবল বিরোধের মাঝে উদ্ধব ঠাকরের সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে বিপুল জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। মূলত ভ্যাকসিন নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন উদ্ধব এমনই জানিয়েেছন।

উদ্ধবের মন্তব্যে নতুন জল্পনা

উদ্ধবের মন্তব্যে নতুন জল্পনা

উদ্ধব ঠাকরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি। আমি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যাই নি। উদ্ধবের এই মন্তব্যের পরেই জল্পনার পারদ আরও চড়েছে। এগিয়ে আসছে ২০২৪-র লোকসভা ভোট। তার আগে কী ফের সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছে শিবসেনা-বিজেপি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিেয়ছে।

বিজেপির সঙ্গে দূরত্ব

বিজেপির সঙ্গে দূরত্ব

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপির সঙ্গে সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল শিবসেনার। মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে লড়তে রাজি হয়নি শিবসেনা। একক লড়াইয়ে নেমেছিল। তাতে সাফল্যও আসে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা মেলেনি। এই সুযোগের ব্যবহার করে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি সরকার গড়ে ফেলে। কিন্তু আস্থাভোটে জিততে পারেনি বিজেপি।তার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইল্তফা দেন বিজেপির মুখ্যমন্ত্রী। শেষে এনসিপি এবং কংগ্রেসের সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনা।

শিবসেনার নিশানায় বিজেপি

শিবসেনার নিশানায় বিজেপি

তারপর থেকে একাধিকবার বিজেপিকে নিশানা করেছে শিবসেনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা থেকে শুরু করে, ভ্যাকসিন সংকট বহু ক্ষেত্রেই বিজেপিকে নিশানা করেছে শিবসেনা। আবার সম্প্রতি পশ্চিমবঙ্গে মমতা সরকারে মুখ্যসচিব বদলির ঘটনা নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছে শিবসেনা। তার পরেই মোদীর সঙ্গে সুস্পর্কের দাবি উদ্ধব ঠাকরের এই নিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দেখঠে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+