সরকার গঠনের দাবি ‘মহাবিকাশ আগাদি’র নেতা উদ্ধবের, ধন্যবাদ দিলেন সোনিয়া-শারদকে

মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান। উদ্ধব বলেন, আপনারা সবাই আমাকে নেতা হিসাবে বেছে নিয়েছেন। আমি গর্বিত।

শিবসেনা, এনসিপি ও কংগ্রেস বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন উদ্ধব ঠাকরে। মঙ্গলবার মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান। উদ্ধব বলেন, আপনারা সবাই আমাকে নেতা হিসাবে বেছে নিয়েছেন। আমি গর্বিত।

সরকার গঠনের দাবি উদ্ধবের, ধন্যবাদ সোনিয়া-শারদকে

উদ্ধব বলেন, আমরা সবাই পরিবারের মতো কাজ করব। সাধারণ মানুষ মনে করবেন এটি তাঁদের সরকার। তিনি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহারাষ্ট্রে সরকার গঠনের পরই তিনি দেখা করবেন তাঁর সঙ্গে। মহা বিকাশ আগাদির নেতা নির্বাচিত হয়ে উদ্ধব ঠাকরে বলেন, কখনও ভাবিনি যে, আমি সিএম হব। এই সময় বালাসাহেবকে খুব মিস করেছেন।

শারদ পাওয়ার এদিন জানান, উদ্ধব ঠাকরের নেতৃত্বে বিধায়করা রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সাথে সাক্ষাত করবেন মঙ্গলবার রাতেই। সেইমতো তাঁরা পৌঁছন রাজভবনে। এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। এনসিপি প্রধান শারদ পওয়ার বলেন, রাজ্যে পরিবর্তনের প্রয়োজন হয়েছিল। তা হতে চলেছে।

পাওয়ার বলেন, বিজেপির সমস্ত ষড়যন্ত্র ভেঙে ক্ষমতায় আসতে চলেছে জোট সরকার। বালাসাহেব যদি আজ থাকতেন তবে তিনি খুব খুশি হতেন। উদ্ধব ঠাকরেকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহাবিকাশ আগাদির তিনজন প্রতিনিধি মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তিনি সরকার গঠনের দাবি জানান। মুম্বইয়ের শিবাজি পার্কে ১ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+