কোভিশিল্ডে আংশিক জয়, প্রথম ডোজ নিয়ে সুস্থ রয়েছেন পুনের দুই স্বেচ্ছাসেবী

কোভিশিল্ডে আংশিক জয়, প্রথম ডোজ নিয়ে সুস্থ রয়েছেন পুনের দুই স্বেচ্ছাসেবী

অক্সফোর্ডের কোভিড–১৯ প্রতিষেধকের ট্রায়াল ইতিমধ্যেই ভারতে শুরু হয়ে গিয়েছে। পুনের মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রতিষেধকের ডোজ দেওয়া হয়েছে দু’‌জন স্বেচ্ছাসেবীকে। বৃহস্পতিবার সরকারিভাবে জানা গিয়েছে যে তাঁরা স্বাভাবিক রয়েছে।

সুস্থ রয়েছেন তাঁরা

সুস্থ রয়েছেন তাঁরা

জানা গিয়েছে, বুধবার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার উৎপাদনকারী কোভিশিল্ড প্রতিষেধকের প্রথম ডোজ দেওয়া হয় ৩২ ও ৪৮ বছর বয়সী দু'‌জন ব্যক্তিকে। সরকারিভাবে জানা গিয়েছে, এই প্রতিষেধকের ডোজ ফের একমাস পরে তাঁদেরকে দেওয়া হবে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডাঃ জিতেন্দ্র ওসওয়াল বলেন, ‘‌বৃহস্পতিবার পর্যন্ত আমাদের স্বাস্থ্য পরিষেবার দল ওই দুই স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং দু'‌জনেই সুস্থ রয়েছেন। তাঁদের কোনও ব্যাথা, জ্বর, পার্শ্বপ্রতিক্রিয়া বা প্রতিষেধক নেওয়ার পর অসুস্থ হওয়ার কোনও উপসর্গ নেই।'‌ তিনি আরও জানিয়েছেন যে বুধবার এই প্রতিষেধক দেওয়ার পর দুই স্বেচ্ছাসেবীর ওপর ৩০ মিনিট নজর রাখা হয়েছিল এবং পরে তাঁদের বাড়ি চলে যেতে দেওয়া হয়।

দুই স্বেচ্ছাসেবীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে

দুই স্বেচ্ছাসেবীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে

হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ সঞ্জয় লালওয়ানি বুধবার বলেন, ‘‌তাঁদের সব ধরনের জরুরি ফোন নম্বর (‌যদি প্রয়োজন পড়ে)‌ দেওয়া হয়েছে এবং আমাদের মেডিক্যাল টিমও সবসময় তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই ভ্যাকসিনের ডোজ ফের একমাস পর দেওয়া হবে তাঁদের।'‌ তিনি আরও জানিয়েছেন যে আগামী সাতদিনের মধ্যে ২৫ জন প্রার্থীকেই এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে।

চার থেকে পাঁচজনকে টিকা দেওয়ার জন্য পরীক্ষা করা হয়েছিল

চার থেকে পাঁচজনকে টিকা দেওয়ার জন্য পরীক্ষা করা হয়েছিল

মেডিক্যাল কলেজের গবেষণা সেলের দায়িত্বপ্রাপ্ত ডাঃ সোনালী পালকার বলেছেন, ‘‌বুধবার চার থেকে পাঁচ জনকে পরীক্ষা করা হয়েছে এবং তাঁদের কোভিড-১৯ এবং অ্যান্টিবডি পরীক্ষার রিপোর্টের সাপেক্ষে ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসাবে তাঁদেরকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'‌

এসআইআই–এর সঙ্গে চুক্তি

এসআইআই–এর সঙ্গে চুক্তি

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এসআইআই ব্রিটিশ-সুইডিশ ফার্মা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট দ্বারা বিকশিত সম্ভাব্য ভ্যাকসিন তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+