দিল্লির বায়ু দূষণ মোকাবিলায় গান শুনে দিন শুরু করার পরামর্শ পরিবেশমন্ত্রীর
দিল্লিতে বায়ু দূষণে যখন স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে প্রধানমন্ত্রীর দফতরের সচিবরা ঠিক তখনই পরিবেশ মন্ত্রীর রসিকতায় ভরা টুইট তৈরি করল বিতর্ক।
দিল্লিতে বায়ু দূষণে যখন স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে প্রধানমন্ত্রীর দফতরের সচিবরা ঠিক তখনই পরিবেশ মন্ত্রীর রসিকতায় ভরা টুইট তৈরি করল বিতর্ক। প্রকাশ জাভড়েকর এদিন টুইটে লিখেছেন গান শুনে দিন শুরু করুন। আরেক কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন আবার লিখেছেন গাজর খেয়ে দিন শুরু করুন এতে শরীর এবং স্বাস্থ্য ভাল থাকবে।

দুই মন্ত্রীর টুইটের সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রেগে আগুন নেটিজেনরা। একের পর এক সমালোচনার টুইটে বিচ্ছ হয়েছেন দুই মন্ত্রী। অনেকে তাঁদের মন্ত্রীত্ব পদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার পাল্টা লিখেছেন দূষণ দিয়ে দিন শুরু করুন।
এদিকে দিল্লির দূষণ পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় গিয়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো উচ্চ পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করে হয়েছে। এই পরিস্থিতিতে দুই কেন্দ্রীয় মন্ত্রী বিশেষ করে পরিবেশমন্ত্রীর এই টুইট ঘিরে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications