উৎসবের আমেজে কাশ্মীরে রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি
উৎসবের আবহে যখন গোটা দেশ মাতোয়ারা ,তখন কাশ্মীরে ফের একবার রক্তাক্ত সংঘর্ষের ছবি উঠে এলো। উপত্যকায় এদিন দুটি পৃথক এনকাউন্টারে নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে।

এদিন পুলওয়ামা ও অবন্তিপোরায় দুটি পৃথক সংঘর্ষে নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন জঙ্গি উফেদ ফারুক লোন লস্করের জঙ্গি। উপত্যকায় নাশকতার ছক কষতেই সে তৎপরতা নিচ্ছিল। আর সেই খবর নিরাপত্তাবাহিনীর কাছে পৌঁছতেই তাকে পাকড়াও করতে উদ্যোগ নেয় নিরাপত্তা বাহিনা। এরপর উফেদকে গ্রেফতার করতে গেলে দুইপক্ষের সংঘর্ষে মৃত্যু হয় উফেদের।
পুলিশ সূত্রের দাবি,কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই উফেদ ক্রমাগত উগ্র হয়ে ওঠে। সেকাশ্মীরের বিবিন্ন ফল বিক্রেতা থেকে দোকানদারকে মারধর করতে থাকে বলেও পুলিশের কাছে অভিযোগ ছিল। এছাডা়ও এদিন কাশ্মীরের এনকাউন্টারে নিকেশ করা হয় আব্বাস নামের আরও এক জঙ্গিকে।












Click it and Unblock the Notifications