কাশ্মীরে ৩ নিরাপত্তরক্ষীর শহিদ হওয়ার বদলা! বারামুল্লাতে খতম লস্করের শীর্ষ কমান্ডারসহ ২ জঙ্গি

বারামুল্লায় এদিন সকালেই জঙ্গিদের হামলায় শহিদ হয়েছিলেন ১ জন স্পেশাল পুলিশ অফিসার এবং দুই জন সিআরপিএফ জওয়ান। এরপরই হামলাকারীদের ধরতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল। আর এর ফলও পাওয়া যায় হাতে নাতে। বারামুল্লায় নিরাপত্তারক্ষীদের গুলিতে এবার খতম দুই জঙ্গি।

মৃত দুই লস্কর জঙ্গি

মৃত দুই লস্কর জঙ্গি

জানা গিয়েছে মৃত জঙ্গিদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার শীর্ষ স্থানীয় কমান্ডার, নাম, সাজ্জাদ ওরফে হায়দর। জম্মু ও কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল এই বিষয়ে জানান যে ঘটনাস্থল থেকে একটি একে৪৭ ও দুটি পিস্তল উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা। তবে এখনও একজন জঙ্গি পলাতক বলে জানা গিয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সকালে জঙ্গি হামলায় শহিদ হন তিন নিরাপত্তারক্ষী

সকালে জঙ্গি হামলায় শহিদ হন তিন নিরাপত্তারক্ষী

এদিন কাশ্মীরের বারামুল্লায় ফের নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায় জঙ্গিরা। এদিন ভোরবেলা এক টহলদারী দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই টহলদারী দলে থাকা এক স্রেশাল পুলিশ অফিসার ও দুই জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়।

বারামুল্লায় নজরদারি বাড়ানো হয়

বারামুল্লায় নজরদারি বাড়ানো হয়

রবিবারও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। তল্লাশি অভিযান চালানোর সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সেই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরই বারামুল্লায় নজরদারি বাড়ানো হয় নিরাপত্তারক্ষী বাহিনীর পক্ষ থেকে।

একাধিকবার সেনা ও কাশ্মীর পুলিশের উপর হামলা জঙ্গিদের

একাধিকবার সেনা ও কাশ্মীর পুলিশের উপর হামলা জঙ্গিদের

গত কয়েকদিনে একাধিকবার সেনা ও কাশ্মীর পুলিশের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। ১২ অগাস্ট পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন একজন জওয়ান। খতম হয় এক জঙ্গিও। জঙ্গিঘাঁটি থেকে রাইফেল, গ্রেনেড, পাউচ এবং একে-৪৭ বাজেয়াপ্ত করা হয়। তার আগে জঙ্গি হামলায় বিজেপি নেতা আবদুল হামিদ নজরের মৃত্যু হয়

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+