শোকের ছায়া দিল্লি সীমান্তে! আন্দোলন মঞ্চে দাঁড়িয়েই প্রাণ হারালেন দুই প্রতিবাদী কৃষক

শোকের ছায়া দিল্লি সীমান্তে! আন্দোলন মঞ্চে দাঁড়িয়েই প্রাণ হারালেন দুই প্রতিবাদী কৃষক

সেপ্টেম্বর মাস নয়া কৃষি আইন পাশের পর তা বাতিলের দাবিতে একাধিকবার উত্তাল হয়েছে গোটা দেশ। এদিকে দিল্লি সীমান্তে অবস্থান শুরু পর একমাসেরও বেশি সময় গড়িয়ে গেলেও এখনও নিজেদের দাবিতে অনড় প্রতিবাদী কৃষকরা। এদিকে কৃষি আইন বাতিলের ইস্যুকে সামনে রেখে কেন্দ্র-কৃষক একধিক বৈঠকেও এখনও অমিল রফাসূত্র। দিন যত গড়াচ্ছে সিঙ্ঘু, টিকরি, গাজিপুর সীমান্তে ক্রমেই বাড়ছে আন্দোলনের তেজ। এমতাস্থায় ফের দুঃসংবাদ এল টিকরি সীমান্ত থেকে।

শোকের ছায়া দিল্লি সীমান্তে! আন্দোলন মঞ্চে দাঁড়িয়েই প্রাণ হারালেন দুই প্রতিবাদী কৃষক


এদিকে ইতিমধ্যেই গোটা উত্তরভারত জুড়েই শৈত্যপ্রবাহের সর্তকবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ছাপ পড়ছে পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও। আর এই প্রবল ঠান্ডার কারণে দিন দশেক আগেই দিল্লির আন্দোলন মঞ্চ থেকেই এক প্রতিবাদী কৃষকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এটাই প্রথম নয় আন্দোলন পর্ব শুরু প্রথম থেকেই একাধিক কৃষকের মৃত্যু হয় বলে খবর। এমতাবস্থায় এবার টিকরি বর্ডারেই গত ২৪ ঘন্টায় অমরিক সিং ও অমরপাল নামে দুই প্রতিবাদী কৃষক প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

এর মধ্যে ৭৫ বছরের অমরিক সিংয়ের বাড়ি পাঞ্জাবের গুরুদাসপুর জেলার গিলাওয়ালীতে। অন্যদিকে ৩২ বছরের অমরপালের বাড়ি কৈথালের সেরহদা গ্রামে বলে জানা যাচ্ছে। দুজনই আচমকা হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত শুধুমাত্র টিকরি বর্ডারেই ৯ জন কৃষক মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে ৩ কৃষি আইন বাতিল ও প্রায় ২৬ টি ফসলে ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে অনড় কৃষকরা। এমতবস্থায় আন্দোলনকারী কৃষকদের সংগঠনের তরফে আগামী ২৯ ডিসেম্বর ফের আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+