শোপিয়ান সেনার গুলিতে খতম ২ জঙ্গি! পাক মদতে কাশ্মীর জুড়ে তুঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ

কাশ্মীরের শোপিয়ানে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ হয় বুধবার। জানা গিয়েছে ঘটনায় সেনার গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে শোপিয়ানের চাকুরা এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনার চিনার কর্পস এবং কাশ্মীর জোন পুলিশের যৌথ বাহিনী। সেই সময়ই খতম করা হয় জঙ্গিদের।

খতম হয় দুই জঙ্গি

খতম হয় দুই জঙ্গি

তল্লাশি দলের সার্চ অ্যান্ড কর্ডনের সময় সেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপরই পাল্টা জবাব দেয় টহলরত সেনা জওয়ানরা। দীর্ঘ সময় ধরে চলতে থাকা গুলির লড়াইতে শেষ পর্যন্ত খতম হয় দুই জঙ্গি। এরপরও এলাকা ঘিরে রেখে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালানো হয় বলে জানিয়েছে সেনা।

জঙ্গিদের কাছ থেকে উদ্ধার একে-রাইফেল

জঙ্গিদের কাছ থেকে উদ্ধার একে-রাইফেল

এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যে এই অভিযানে মৃত জঙ্গিদের কাছে থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একে সিরিজের রাইফেলও রয়েছে। উল্লেখ্য, চলতি মাসে এখনও পর্যন্ত এটি কাশ্মীরে ঘটে যাওয়া পঞ্চম এনকাউন্টার। এখনও পর্যন্ত উপত্যকা জুড়ে পাক মদতপুষ্ট ১২ জন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে সেনা।

সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর

সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর

প্রসঙ্গত, এই শোপিয়ানেই ৭ অক্টোবর সেনার অভিযানে খতম হয়েছিল তিন জঙ্গি। শোপিয়ানের সুগান জৈনাপোরা এলাকায় হয়েছিল সেই এনকাউন্টার। কয়েকদিন ধরেই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এদিকে সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবরও মিলছে ঘনঘন।

শোপিয়ানে স্কুলের আড়ালে জঙ্গি প্রশিক্ষণের পর্দা ফাঁস

শোপিয়ানে স্কুলের আড়ালে জঙ্গি প্রশিক্ষণের পর্দা ফাঁস

এহেন পরিস্থিতিতে শোপিয়ানেই স্কুলের আড়ালে চলতে থাকা জঙ্গি প্রশিক্ষণের পর্দা ফাঁস করে পুলিশ। সিরাজ-উলুম ইমাম সাহিব (স্কুল) থেকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তিন শিক্ষককেও। পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে ধৃত সেই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সম্প্রতি সেই স্কুলেরই ১৩ জন ছাত্র জঙ্গি দলে নাম লিকিয়েছে। এদিকে এই খবর সামনে আসতেই সেই স্কুলের ৬ থেকে ৯ জন শিক্ষকের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+