সম্ভাব্য ২ নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির আশঙ্কা! দেশের কোথায় বেশি ও কম বৃষ্টি, তথ্য প্রকাশ
সম্ভাব্য ২ নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টির আশঙ্কা! দেশের কোথায় বেশি ও কম বৃষ্টি, তথ্য প্রকাশ
এবার মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পালা। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে। যদিও আবহাওয়া দফতরের তরফ থেকে গত সোমবারে জানানো গয়েছিল পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে ১৮ সেপ্টেম্বর থেকে, কিন্তু ১৭ সেপ্টেম্বরের পরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় এই সময় দীর্ঘায়িত হতে পারে।

যে সব জায়গায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি
আগামী কয়েক সপ্তাহে উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে পশ্চিম মধ্য ভারতে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

আগামী ২ সপ্তাহে ২ নিম্নচাপের সম্ভাবনা
আগামী ২ সপ্তাহে ২ নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমটি তৈরি হতে পারে ১৩ সেপ্টেম্বর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশে। যার প্রভাব পড়বে তেলেঙ্গানা, বিদর্ভ এবং মহারাষ্ট্রের কিছু অংশে। যেখানে ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
অপর নিম্নচাপটি তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ১৭ সেপ্টেম্বর নাগাদ। যার জেরে ভারী বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণভারত বাদ দিয়ে সর্বত্রই শুকনো
১১ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার পর্যবেক্ষণের পর হাওয়া অফিস জানিয়েছেন, উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত গ্রাস পেয়েছে। একমাত্র দক্ষিণভারত বাদ দিয়ে ভারতের অন্য অংশ শুকনোই রয়েছে। এদিকে এই শুকনোর হওয়ার কারণে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। ৯ সেপ্টেম্বর রাজস্থানের বিকানেড়ের তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি বৃদ্ধি পাবে
দক্ষিণভারতে বৃষ্টি বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে। কেরল ও কর্নাটক থেকে বৃষ্টি বাড়বে অন্ধ্রপ্রদেশে। এরপর মহারাষ্ট্রেও বৃষ্টি বাড়বে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে বৃষ্টিপাতের পরিমাণ এখনও ২৯ শতাংশ কম। যদিও বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণভারতে ৩৫ শতাংশ বেশি। অন্যদিকে, পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ এখনও যথাক্রমে ২৪%, ৩০% এবং ৫৪% কম বলেই জানাচ্ছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications