আম আদমি পার্টির সুপুরুষ নেতার প্রেমে কি পড়লেন এই তরুণী! টুইট পোস্টে 'আই ওয়ান্ট ইউ' এর জবাবে রাঘব যা লিখলেন

হ্যান্ডসাম আপ নেতার প্রেমে কি পড়ে গেলেন এই তরুণী! টুইট পোস্টে 'আই ওয়ান্ট ইউ' এর জবাবে রাঘব যা লিখলেন

চলছিল জোরকদমে ভোটের প্রচার। বিপক্ষে বিরুদ্ধে ঝড় তুলে আপ নেতা রাঘব চাড্ঢা শান দেন নিজের প্রচারে। পাঞ্জাবের বুকে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তুঙ্গে রয়েছে আম আদমি পার্টির প্রস্তুতি। সেই জায়গা থেকে এই রাজনীতির পারদ চড়ার মাঝেই আম আদমি পার্টির সুপুরুষ রাঘব চাড্ঢাকে কার্যত টুইটারেই প্রেম নিবেদন করে বসলেন এক মহিলা!

'আই ওয়ান্ট ইউ'

'আই ওয়ান্ট ইউ'

টুইটারে রাঘব চাড্ঢার সপক্ষে গিয়ে পর পর পোস্টে আপ নেতা গুরুদীপ গুরু প্রচার করতে থাকেন। সেখানে বলা হয় যে, রাঘব চাড্ঢা যদি পাঞ্জাবে জয় লাভ করেন তাহলে বিনামূল্যের বিদ্যুৎ সংযোগের মুখ দেখবে পাঞ্জাব। এই পরিস্থিতিতে এক তরুণী ঝোড়ো একটি পোস্টে লেখেন, ' আমি বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ চাই না। রাঘব চাড্ঢা, আমি তোমাকে চাই (আই ওয়ান্ট ইউ)।'

'আমি তোমাকে চাই' এর জবাব

'আমি তোমাকে চাই' এর জবাব

'আমি তোমাকে চাই' শব্দ বন্ধবী শুনলে বর্ষার আমেজে অনেকেরই হয়তো কবীর সুমনের বিখ্যাত গানের লাইনের কিছু অংশ মনে পড়ে যেতে পারে! তবে আপাতত 'আমি তোমাকে চাই' বলেই জনৈক কীর্তি ঠাকুর রাঘবের উদ্দেশে লেখা টুইট পোস্টে ঝড় তুলেছেন। সেখানে তাঁর লেখা নিয়ে কার্যত নেট পাড়ায় শোরগোল। অনেকেই এই বক্তব্য নিয়ে রীতিমতো হালকা মেজাজে মশকরা শুরু করেছেন। টুইটারে কার্যত ভাইরাল হয়ে গিয়েছে এই কীর্তি ঠাকুরের কীর্তি! যার জবাবও 'স্মার্ট' ভাবনায় দিয়েছেন রাঘব।

 রাঘবের 'স্মার্ট' উত্তর

রাঘবের 'স্মার্ট' উত্তর

এদিকে রাঘব চাড্ঢার উত্তরেও মোহিত টুইটার পাড়া। আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ঢা লিখেছেন, 'আমি তো ইস্তোহারে নেই। তবে ইস্তেহারে বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ রয়েছে। কেজরিওয়ালের জন্য ভোট করুন , আমি কথা দিচ্ছি আপনি বিনামূল্যে বিদ্যুৎ পাবেন 24*7। তবে একই কথা দিতে পারছিনা আমি আমার বিষয়ে ।'

রাঘবের উত্তর দেখে মশগুল নেট পাড়া

রাঘবের উত্তর দেখে মশগুল নেট পাড়া

অনেকেই রাঘবের এই উত্তর দেখে হেসে খুন হচ্ছেন নেট পাড়ায়। রাজনীতির 'সিরিয়াস' আঙিনায় এমন হালকা চালের ঘটনা নিয়ে অনেকেই মজা করে মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, 'আরে স্যার একবার ওঁর (মহিলা)র সঙ্গে দেখা করুন।' আবার অনেকে লিখছেন, 'আরে স্যার বেচারিকে কাঁদিয়ে দিলেন।' অনেকের মতে 'নট কুল পাজি!'। তবে এই প্রথম নয়, এর আগে বহু সুপুরুষ রাজনীতিবিদই মহিলামহলের নজর কেড়েছেন। কানাডার জাস্টিন ট্রুডো তাঁদের মধ্যে একজন। এছাড়াও একটা সময় ভারতের বুকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে কালিকেশ সিং দেও, সচিন পাইলটদের সুপুরুষ রাজনীতিবিদের তালিকায় রাখা হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+