নোটিস যেতেই সুর নরম টুইটারের, কেন্দ্রের নয়া নীতি নিয়ে স্পষ্ট করা হল অবস্থান
কেন্দ্রের নয়া ডিজিটাল আইন নিয়ে দিল্লি কার্যত সরগরম। কয়েকদিন আগেই গোপনীয়তার অধিকার ইস্যু তুলে এই আই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল হোয়াটস অ্যাপ। এদিকে, তার আগেই 'ম্যানিপুলেটেড মিডিয়া' আখ্যা ইস্যুতে টুইটারেরতরফে যেমন মুখ খোলা হয়, তেমনই এই নয়া কেন্দ্রীয় আইন নিয়েও বক্তব্য রাখে এই মাইক্রো ব্লগিং সাইট। এরপরই সরকার জানতে চায়, এই আই নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আবস্থান।

এদিকে আজ সকালেই টুইটারের কাছে দিল্লি হাইকোর্টের একটি নোটিস যায়। সেখানে এই কেন্দ্রীয় আইন নিয়ে তাদের অবস্থান জানতে চাওয়া হয়। আর দিল্লি হাইকোর্টের নোটিস পেতেই টুইটারের সুর কার্যত নরম হয়। টুইটার এদিন জানিয়েছে, দেশের আইন মেনে তারা ইউজারদের গোপনীয়তা রক্ষা করবে। ফলে কার্যত এদিন টুইটার স্পষ্ট করে দেয় যে, তারা দেশের আইন মানতে চলেছে।
এদিকে, কেন্দ্রের আনা নতুন সোশ্যাল মিডিয়া আইন মানতে সহমত পোষণ করেছে, ফেসবুক, লিঙ্কডইন, গুগল, কুস টেলিগ্রাম, শেয়ারচ্যাটের মতো প্ল্যাটফর্ম। গুগলের তরফে ,সুন্দর পিচাই আগেই জানিয়েছেন যে , স্থানীয় আইনকে মেনে চলতে চায় গুগল। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ আইন মেন নতুন নোডাল অফিসারের নামও জানিয়েছে কেন্দ্রকে। এদিকে এই ইস্যুতে এদিন দিল্লি আদালতে পিটিশনে একাধিক অভিযোগ আসে টুইটারের বিরুদ্ধে। সেখানে গ্রিভ্যান্স অফিসার সম্পর্কে বলা হয়। এদিকে, আদালতে টুইটারের পক্ষ তেকে হাজির থাকা আইনজীবী জানিয়েছেন, ভারতের আইন মেনেই টুইটার একজন গ্রিভ্যান্স অফিসারকে ২৮ মে নিযুক্ত করেছে। এই বিষয়ে এই মাইক্রো ব্লগিং সাইট ওকটি হলফনামা পেশ করবে বলেও জানানো হয়। তারপরই এই বক্তব্য আসে টুইটারের তরফে।












Click it and Unblock the Notifications