গুয়াহাটির ফ্যান্সি বাজারে জোড়া বিস্ফোরণ, গুরুতর জখম ২
গুয়াহাটি, ৫ ডিসেম্বর : সন্ত্রাসের বীজ যে সারা ভারতেই ছড়িয়ে পড়েছে তার আর একটি উদাহরণ মিলল। নয়াদিল্লিতে লস্কর জঙ্গিরা যেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর ছক কষছে, সেখানে অসমের গুয়াহাটিতে ফ্যান্সি বাজারে বিস্ফোরণ ঘটিয়েই দিল বিচ্ছিন্নতাবাদীরা।
এদিন দুপুর ৩টে নাগাদ তিন মিনিটের ব্যবধানে গুয়াহাটির ফ্যান্সি বাজারে দুটি বিস্ফোরণ ঘটল। এটি অসমের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যেিক এলাকা বলে পরিচিত। ফলে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে।

জোড়া বিস্ফোরণের ঘটনায় ২ জন ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরক দুটি একটি ডাস্টবিনে রাখা ছিল বলে জানা গিয়েছে। তবে নিশ্চিত হতে বিস্ফোরণ বোমা থেকে হয়েছে না গ্রেনেড ব্যবহার করা হয়েছে তা এখনই জানাতে চায়নি পুলিশ।
উলফা জঙ্গিরা অসমে হিন্দিভাষীদের আক্রমণ করতে চাইছে। এই ফ্যান্সি বাজারে হিন্দিভাষী প্রচুর দোকানি রয়েছেন। ফলে সেই কারণে এই জায়গাটি বেছে নেওয়া হতে পারে বলে মনে করছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে ১ ডিসেম্বর ডিব্রুগড়ে উলফা জঙ্গিরা হিন্দিভাষী কর্মীদের উপরে আক্রমণ চালায়। সেখানেও ২জন আহত হন।












Click it and Unblock the Notifications