এনপিআর নিয়ে চিদাম্বরম ও অমিত মালব্যর টুইট যুদ্ধ

এনপিআর নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যর সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। চিদাম্বরম কেন্দ্রীয় স্বরাষ্ট্র থাকাকালীন এনপিআর তৈরি করিয়েছিলেন বলে দাবি করেছে বিজেপি।

এনপিআর নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যর সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। চিদাম্বরম কেন্দ্রীয় স্বরাষ্ট্র থাকাকালীন এনপিআর তৈরি করিয়েছিলেন বলে দাবি করেছে বিজেপি। ২০১০ সালে প্রথম জগণনার সময় এটি তৈরি হয়েছিল বলে অভিযোগ বিজেপির। সেসময় কেন্দ্রে ছিল ইউপিএ সরকার। ২০০৮ সালে মুম্বই হামলার পরেই ইউপিএ সরকার এনপিআর করেছিল বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।

এনপিআর নিয়ে চিদাম্বরম ও অমিত মালব্যর টুইট যুদ্ধ

বিজেপি নেতার এই টুইটের পরেই পাল্টা টুইটে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা পি িচদাম্বরম। তিনি পাল্টা বিজেপিকে আক্রমণ করে অভিযোগ করেছেন এই প্রথম দেশের নাগরিক হিসেবে চিহ্নিত হওয়ার জন্য ১২০ কোটি মানুষকে পরিচয় পত্র দিচ্ছে মোদী সরকার। যা বিশ্বের কোথাও করা হয় না বলে দাবি করেছেন তিনি।

চিদাম্বরম অভিযোগ করেছেন ২০১০ সালের এনপিআরের সঙ্গে ২০২০ সালের এনপিআরের কোনও তুলনাই হয় না। কারণ ২০২০ সালের এনপিআর আরও ভয়ঙ্কর। কারণ ২০১০ সালে এনপিআর-কে এনআরসির সঙ্গে সংযুক্তির কোনএ পরিকল্পনা ইউপিএ সরকারের ছিল না। কিন্তু মোদী সরকার ২০২০ সালের এনপিআর করে সেটি এনআরসির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছে। অমিত মালব্য তার পরে পাল্টা দাবি করেন এনপিএ-র সঙ্গে এনআরসিকে সংযুক্ত করার কোনও পরিকল্পনা এনডিএ সরকারের নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+