কৃষক বিক্ষোভ নিয়ে ভুয়ো খবর, অফ এয়ার করা হল জনপ্রিয় সাংবাদিক রাজদীপ সরদেশাইকে

কৃষক বিক্ষোভ নিয়ে ভুয়ো খবর, অফ এয়ার করা হল জনপ্রিয় সাংবাদিক রাজদীপ সরদেশাইকে

খবরের সত্যতা যাচাই না করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য দু’‌সপ্তাহের জন্য অফ এয়ার করে দেওয়া হল ইন্ডিয়া টুডের কনসালটিং এডিটর ও সঞ্চালক রাজদীপ সরদেশাইকে। তিনি বারংবার সোশ্যাল মিডিয়ার নিয়ম উলঙ্ঘন করেছেন বলে রিপোর্টে বলা হয়েছে।

কৃষক বিক্ষোভ নিয়ে ভুয়ো খবর, অফ এয়ার করা হল জনপ্রিয় সাংবাদিক রাজদীপ সরদেশাইকে


জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি সরদেশাই টুইট করে বলেন, '‌৪৫ বছরের নবনীত নামে এক ব্যক্তি, আইটিওতে পুলিশের গুলিতে মারা যান। কৃষকরা জানিয়েছেন যে এই আত্মত্যাগ বৃথা যাবে না।’‌ যদিও পরে এই টুইট সরিয়ে দেন সরদেশাই। এ প্রসঙ্গে সরদেশাই কোনও মন্তব্য করেননি। যদিও দিল্লি পুলিশ তৎক্ষণাত এ বিষয়ে পদক্ষেপ করে ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে যে কৃষকরা অত্যন্ত গতিতে ট্র‌্যাক্টর চালিয়ে আসছেন, ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে। সরদেশাই তাঁর পোস্টে এও জানান যে কৃষকরা জাতীয় পতাকায় মুড়ে ফেলে নবনীতের দেহ এবং আইটিও ক্রসিংয়ে রেখে দেয়। পুলিশকে ওই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে দেয় না। এই ঘটনার কভারেজও করতে দেয় না সংবাদমাধ্যমের ব্যক্তিদের। সরদেশাই এই ভিডিও পোস্ট করে আরও জানান যে পুলিশ গুলি চালানোর কোনও প্রমাণ না দিয়ে দারুণভাবে প্রতিরোধ করেছিল। এই ধরণের অসত্য খবর পরিবেশন করায় লোকজন সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করেন এবং রাজদীপকে প্রজাতন্ত্র দিবসের দিন পরিস্থিতি বিগড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে দেশের রাজধানী দিল্লীতে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিংসাত্মক রূপ ধারণ করে। পরিস্থিতির এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে প্রায় ৩৯৪ জন পুলিশকর্মী আহত হন এই ঘটনায়। আন্দোলনকারীদের হাতে আক্রান্ত হতে হয় মিডিয়া কর্মীদেরও। পাল্টা পুলিশের লাঠিচার্জে আহত হন কৃষকরাও। তবে এরই মধ্যে সবচেয়ে মর্মান্তিক খবর একজন কৃষকের মৃত্যু। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই কৃষকের ট্রাক্টর অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। সামনে পুলিশের গার্ডরেলে ধাক্কা খেয়ে উল্টে যায়। গতি অত্যন্ত তীব্র থাকার কারণে কৃষকের ট্রাক্টর এর ভারসাম্য হারিয়ে ফেলে ও উল্টে যায়। আর এতেই মৃত্যু হয় ওই কৃষকের।

এই ঘটনার জেরে এবার থেকে রাজদীপ সরদেশাইকে টিভিতে দেখতে পাওয়া যাবে না। অর্থাৎ ওঁর খবর ব্রডকাস্টিং করা হবে না। এছাড়াও শোনা যাচ্ছে বরিষ্ঠ এই সাংবাদিকের ১ মাসের মাইনে পর্যন্ত কেটে নেওয়া হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+