জম্মু সীমান্তে টানেলের খোঁজ, করাচির স্ট্যাম্প বালির বস্তায়, উপত্যকা তোলপাড় করে তল্লাশি বিএসএফের
জম্মু সীমান্তে টানেলের খোঁজ, করাচির স্ট্যাম্প বালির বস্তায়, উপত্যকা তোলপাড় করে তল্লাশি বিএসএফের
করোনা পরিস্থিতির সুযোগে গোপনে নিজেদের গতিবিধি চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। জম্মুতে বিএসএফের তল্লাশিতে পাওয়া গিয়েছে একটি সুড়ঙ্গ। যেখানে করাচির স্ট্যাম্প দেওয়া বেশ কিছু বালির বস্তাও উদ্ধার হয়েছে। তারপরেই নড়ে চড়ে বসে সীমান্ত রক্ষী বাহিনী। গোটা এলাকা তোলপাড় করে তল্লাশি শুরু করেছে তারা।

সুড়ঙ্গে খোঁজ সীমান্তে
জম্মুর নিয়ন্ত্রণ রেখা বরাবর সুড়ঙ্গের খোঁজ পেল সীমান্তরক্ষী বাহিনী। একেবারে কাঁটা তারের বেড়া থেকে শুরু হয়েছে সেই সুড়ঙ্গ। বালির বস্তা দিয়ে সেই সুড়ঙ্গের মুখ এমন ভাবে ঢেকে রাখা হয়েছিল। দূর থেকে দেখলে মনে হবে বিএসএফ বাঙ্কার করে রেখেছে। কিন্তু বালির বস্তায় করাচির স্ট্যাম্প মারা দেখেই প্রথম সন্দেহ হয়। সেই বালির বস্তা সরাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল।

ব্যপক তল্লাশি
কাটাতারের বেড়া থেকে ভারতীয় সীমান্তে প্রায় ৫০ মিটার পর্যন্ত ঢুকে পড়েছে সেই সুড়ঙ্গ। জম্মুর সাম্বা সেক্টরের এই সুড়ঙ্গ ঘিরে এখন ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা এলাকায় জোর তল্লাশি অভিযান শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী। প্রায় ২৫ ফুট গভীর সেই টানেল। জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্যই এই টানেল খোঁড়া হয়েছে বলে দাবি বিএসএফের ডিজি রাকেশ আস্থানা।

গোয়েন্দা সতর্কতা
সীমান্তে টানেল তৈরি করে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছিল গোেয়ন্দারা। জম্মু, গুজরাত, পাঞ্জাব, রাজস্থান ৩৩০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জঙ্গিরা অনুপ্রবেশ চালানোর চেষ্টা করছে বলে জানিয়েছে গোয়েন্দারা।

জঙ্গি তৎপরতা বাড়ছে
করোনা পরিস্থিতির মধ্যেও সীমান্তে জঙ্গি তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কাশ্মীরে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করেছে সেনা। ৩৭০ ধারা বাতিলের পর থেকে জঙ্গি অনুপ্রবেশ করানো অনেকটাই কঠিন হয়ে গিয়েছে পাকিস্তানের পক্ষে।












Click it and Unblock the Notifications