যোগীর গড়ে চলন্ত ট্রেনে হামলা! মর্মান্তিক পরিণতি টিকিট পরীক্ষকের

টিকিট বিহীন যাত্রীদের কাছে টিকিট চাইতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিকিট বিহীন দুই যাত্রা ওই টিকিট পরীক্ষককে ছুরি দিয়ে আঘাত করেন।

টিকিট বিহীন যাত্রীদের কাছে টিকিট চাইতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিকিট বিহীন দুই যাত্রা ওই টিকিট পরীক্ষককে ছুরি দিয়ে আঘাত করেন। আনন্দ বিহারগামী সম্পতক্রান্তি এক্সপ্রেসের এস-১০ কামরায় সোমবার বিকেলে ঘটনাটি ঘটে।

যোগীর গড়ে চলন্ত ট্রেনে হামলা! মর্মান্তিক পরিণতি টিকিট পরীক্ষকের

গোরক্ষপুরের বেশ কিছুটা আগে ক্যাপ্টেনগঞ্জে ট্রেন পৌঁছনো পরেই এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। টিকিট পরীক্ষককে আঘাত করার পরে আস্তে যাওয়া ট্রেন থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায় ওই দুই হামলাকারী।

টিকিট পরীক্ষককে ৫৩ বছর বয়স্ক অঞ্জনী কুমার বলে শনাক্ত করা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ললিত নারায়ণ রেল হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর পেটে লাগা আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যরা এখনও কোনও এফআইআর দায়ের করেননি। যদিও পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে দুটি দলও গঠন করা হয়েছে। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জিআরপির ইনস্পেক্টর অজিত কুমার সিং।

টিকিট পরীক্ষকদের সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে ঘটনার নিন্দা করে, চলন্ত ট্রেনে টিকিট পরীক্ষার সময় নিরাপত্তার দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+