কৃষি বিলের বিরোধিতায় এবার ময়দানে কেসিআর, সাংসদদের কী বার্তা দিলেন টিআরএস সুপ্রিমো

কৃষি বিলের বিরোধিতায় এবার ময়দানে কেসিআর, সাংসদদের কী বার্তা দিলেন টিআরএস সুপ্রিমো

মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতার পাল্লা ক্রমশ ভারী হচ্ছে শরিক শিরোমনি অকালি দলের পর এবার বিরোধিতায় সামিল হল টিআরএস। মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতার জব্য দলের সাংসদদের কড়া বার্তা দিয়েছেন পার্টি সুপ্রিমো কেসিআর। আগামিকালই রাজ্য সভায় বিলটি পেশ করতে চলেছে মোদী সরকার।

কৃষি বিলের বিরোধিতা

কৃষি বিলের বিরোধিতা

মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতা এবার সুর চড়ালেন টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। তিনি বলেছেন কৃষি বিল আসলে চিনির মোড়কে মাখানো তিতো ওষুধ। টিআরএস সর্বশক্তি প্রয়োগ করে এর বিরোধিতা করবে। দলের সাংসদকে এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন কেসিআর।

 লোকসভায় পাস বিল

লোকসভায় পাস বিল

লোকসভায় পাস হয়ে গিয়েছে মোদী সরকার কৃষি বিল। তারপরেই মোদী সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর। শিরোমণি অকালি দল কিছুতেই কৃষক স্বার্থের বিরুদ্ধে যাহে না বলে জানিয়ে দিয়েছেন সুখবির সিং বাদল। আগামিকার রাজ্যসভায় তাঁরা কি করবেন সেটাই দেখার।

রাজ্যসভায় বিল পেশ

রাজ্যসভায় বিল পেশ

আগামিকাল রাজ্য সভায় বিতর্কিত কৃষি বিল পেশ করতে চলেছে মোদী সরকার। বেঁকে বসেছে শরিক দল শিরোমণি অকালি দল। শিবসেনাও সমর্থন জানাবে না। এই পরিস্থিতিতে জোর বাড়ছে বিরোধীদের। প্রথম থেকেই বিলের বিরোধিতা করে চলেছে বিরোধীরা। টান টান উত্তেজনায় আগামিকাল রাজ্য সভায় পেশ হতে চলেছে কৃষিবিল।

পাল্টা আক্রমণ মোদীর

পাল্টা আক্রমণ মোদীর

কৃষিবিলের বিরোধিতা করে কৃষক স্বার্থে আঘাত হানতে চাইছে বিরোধীরা পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন এই বিল নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। এই বিলে উল্টে কৃষকরাই লাভবান হবে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+