ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘কাম্মুরি’! সাগরে শক্তি বাড়িয়ে রূপ নেবে টাইফুনের
ক্রান্তীয় ঝড় ‘কাম্মুরি’ শক্তি বাড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে। বর্তমানে গুয়ামের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঝড়। কামমুড়ে বর্তমানে ৮৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে মহাসাগরের বুক
ক্রান্তীয় ঝড় 'কাম্মুরি' শক্তি বাড়াচ্ছে প্রশান্ত মহাসাগরে। বর্তমানে গুয়ামের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঝড়। কামমুড়ে বর্তমানে ৮৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে মহাসাগরের বুকে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে অচিরেই এই ঝড় শক্তি বাড়িয়ে ১০৫ কিলোমিটার বেগে ধেয়ে যাবে।

ক্রান্তীয় ঝড় বইছে সমুদ্রে
ক্রমেই সাইক্লোনে রূপান্তরিত হবে এই ক্রান্তীয় ঝড়। রবিবার থেকেই ক্রান্তীয় ঝড় সমুদ্র বক্ষে দিয়ে ফিলিপিন্সে ঢুকে পড়বে। তখন এই ঝড়ের নাম হবে তিশয়। ঝড়টি সাইক্লোন থেকে টাইফুনেও রূপান্তরিত হতে পারে। ফিলিপিন্সের উত্তরাংশে আঘাত হানতে পারে এই ঝড়।

ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কাম্মুরি’
সম্প্রতি প্রশান্ত মহাসাগরে যে আবহাওয়ার তৈরি হয়েছিল, তা ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘কাম্মুরি'তে পরিণত হয়েছে। তা ফিলিপিন্সকে ফের বিপর্যয়ের মুখে ফেলতে পারে। আপাতত সাগরের বুকে প্রতিদিন শক্তি বাড়িয়ে চলেছে এই ঝড়।

গুয়াম এখন চ্যালঞ্জের মুখে
এই ক্রান্তীয় ঝড়ের গতিবেগ বেড়ে চলায় গুয়াম এখন চ্যালঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। গুয়ামের অনেক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকায়। গুয়ামের স্কুলগুলি বন্ধ রাখা হচ্ছে। গুয়াম বিশ্ববিদ্যালয়, গুয়াম কমিউনিটি কলেজ এবং গুয়ামের জেলা আদালতও বন্ধ থাকবে।
সৌজন্যে স্কাইমেট












Click it and Unblock the Notifications