নাগরিকত্ব আইনকে প্রথম চ্যালেঞ্জ! সুপ্রিমকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯, নাগরিকত্ব আইনে পরিণত হয়েছে। এবার সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯, নাগরিকত্ব আইনে পরিণত হয়েছে। এবার সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন তিনি আইন সংশোধনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেন।

অসমে এনআরসি নিয়ে সোচ্চার ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার নাগরিকত্ব আইন নিয়ে সোচ্চার তিনি। শুধু সাধারণ মানুষের সামনে কিংবা সংসদে নয়, লড়াই চালাতে চান সর্বোচ্চ আদালতেও। এদিন মহুয়া মৈত্রের আইনজীবী দেশে নতুন চালু হওয়া নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন। মহুয়া মৈত্রের আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানি দাবি করেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের তরফে মেনশনিং অফিসারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে জানা গিয়েছে মহুয়া মৈত্রের আবেদন গৃহীত হলেও, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications