Gujarat: গুজরাতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার মন্ত্রীপুত্র, বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের

গুজরাতের পঞ্চায়েত মন্ত্রী বাচুভাই খাবাড়ের ছেলে বলবন্ত সিং খাবাড়ের গ্রেপ্তারের পর বিজেপির সমালোচনা আরও তীব্র করেছে তৃণমূল কংগ্রেস। এই গ্রেপ্তার মনরেগা তহবিল থেকে ৭১ কোটি টাকার দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মডেল রাজ্য' গুজরাতের শাসনব্যবস্থার সততা নিয়ে প্রশ্ন তুলছে।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা প্রধানমন্ত্রী মোদীকে "না খাউঙ্গা, না খানে দুঙ্গা" প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন। শশীর অভিযোগ, নরেন্দ্র মোদী এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উভয়ের নীরবতাই আসলে বিজেপির নৈতিক বিশ্বাসযোগ্যতাকে তলানিতে এনে ঠেকিয়েছে।

তৃণমূল কংগ্রেসের আর এক নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ, বিজেপির গুজরাতকে 'মডেল রাজ্য' হিসেবে তুলে ধরার সমালোচনা করে বলেন, "মডেল" যদি দরিদ্রদের শোষণের কথা বলে, তাহলে এটি বিজেপির শাসন মডেলকে যথাযথভাবে বর্ণনা করে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্তও একই কথা বলেন। ঋজু গুজরাতের তুলনায় পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্র সরকারের আচরণের অসঙ্গতি তুলে ধরেন। কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া এবং ছোটখাটো অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু করার কথা মনে করিয়ে দেন। সেখানে গুজরাতে একটিও দুর্নীতির মামলায় কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ তোলেন।

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য কেন্দ্রের তহবিল আটকে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার, যা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে বলে তাঁরা দাবি করে আসছে। তৃণমূলের দাবি, কমপক্ষে দেড় লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে। যার ফলে মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গ্রামীণ সড়ক যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুজরাতে সাম্প্রতিক কেলেঙ্কারি বিজেপির দ্বিমুখী নীতির অভিযোগকে আরও জোরালো করে তুলেছে। মোদী প্রশাসনের কেন্দ্রীয় তহবিল বণ্টনের ন্যায্যতা এবং সততা, প্রশাসন ও দুর্নীতির প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+