কাশ্মীরের ত্রালে রুদ্ধশ্বাস এনকাউন্টারে নিকেশ হিজবুলের কুখ্যাত কমান্ডার! উপত্যকা জুড়ে চাঞ্চল্য
এদিন সকাল থেকেই জম্মু ও কাশ্মীরের ত্রালে সেনা জঙ্গি গুলির লড়াই চলছিল। পুলওয়ামার ত্রাল এলাকায় চলা এই লড়াইয়ের আগে সেখানে জঙ্গিদের অবস্থানের খবর ছিল যৌনবাহিনীর কাছে। তারপরই চলে অভিযান।

এদিকে, ত্রালে চলা এই গুলির লড়াইয়ে এদিন নিকেশ করা হয় ৩ কুখ্যাত জঙ্গিকে। এই কুখ্যাত জঙ্গিদে তাসলিকায় রয়েছে হিজবুলের দাগী কমান্ডার হাম্মাদ খান। এদিন তাকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। বাহিনীর কাছে খবর ছিল, ত্রাল এলাকার একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। আর তারমধ্যে অন্যতম এই কমান্ডার।
প্রসঙ্গত, কাশ্মীরে হিজবুলের কামান্ডার সবজার আহমেদ ভাট ২০১৭ সালে মারা যায়। তারপর থেকে দায়িত্বভার গ্রহণ করে হাম্মাদ খান। আর এদিন তাকেই নিকেশ করেছে সেনা। হিজবুলের এই কমান্ডারের মৃত্যুতে কাশ্মীরের গান্দেরবাল, বুদগাম, অনন্তনাগ, পুলওয়ামার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। এর আগে, অনন্তনাগ থেকে গ্রেফতার করা হয় ৩ জঙ্গিকে। তারপরই ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকবার খবর আসে নিরাপত্তাবাহিনীর কাছে।












Click it and Unblock the Notifications