কাশ্মীর পুলিশের ডিএসপি হাতেনাতে ধৃত ২ জঙ্গির সঙ্গে! চাঞ্চল্য উপত্যকা জুড়ে

উপত্যকায় জঙ্গিদের মদত দান নিয়ে বহুদিন ধরেই একাধিক ব্যক্তিত্ব ছিল গোয়েন্দাদের নজরে। ভূস্বর্গে বিচ্ছিন্নতাবাদিদের ঘিরে যখন ভারতীয় গোয়েন্দাদের কড়া নজরদারি চলছে, তখন কাশ্মীরের বুকে আটক করা হল জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দেবীন্দ্র সিংকে। যাঁর সঙ্গে একই জায়গায় দেখা গিয়েছে ২ কুখ্যাত জঙ্গিকে।

 হিজবুল জঙ্গিদের সঙ্গে কাশ্মীরের পুলিশ

হিজবুল জঙ্গিদের সঙ্গে কাশ্মীরের পুলিশ

এদিন উপত্যকার হিজবুল জঙ্গিদের সঙ্গে একই জায়গা থেকে হাতেনাতে আটক হয়েছেন কাশ্মীরের ডিজিপি দেবীন্দ্র সিং। তাঁর সঙ্গে ছিল আরও এক হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি। শুধু তাই নয় দুই জঙ্গির সঙ্গে একই জায়গায় দেখা যায় কাশ্মীরের প্রাক্তন পুলিশ অফিসার নভিদ আহমেদ শাহকেও। উপত্যকা জুড়ে ঘটনা ঘির শুরু হয়েছে চাঞ্চল্য। জঙ্গিদের সঙ্গেই আটক হয়েছেন পুলিশকর্তাও।

 কাশ্মীরের মীর বাজারে কী ঘটেছে?

কাশ্মীরের মীর বাজারে কী ঘটেছে?

কাশ্মীরের মীর বাজার এলাকায় একটি গাড়িতে ওই দুই জঙ্গির সঙ্গে দেখা যায় ওই পুলিশ কর্তাকে। গাড়িটি নিয়ে পুলিশের সন্দেহ হয়।সেই সময় দায়িত্বে থাকা পুলিশ কর্তা দক্ষিণ কাশ্মীরের ডিআইজি অতুল গোয়েল ওই সন্দেহজনক গাড়িটিকে ধাওয়া করেন। এরপরই গাড়ির ভিতরে দুই জঙ্গির সঙ্গে পুলিশ কর্তাকে দেখা যায় বলে খবর।

 কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে মিশে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা!

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে মিশে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা!

পুলিশের অনুমান কাশ্মীরের বুকে একাধিক পুলিশকর্মীকে হত্যার নেপথ্যে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তাও। এদিকে, দেবীন্দ্র অনন্তর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে খবর ছিল পুলিশের কাথে। প্রায় ৩০ জন জঙ্গি এই প্রাক্তন পুলিশ কর্তার আওতায় কাজ করছেন বলে খবর ছিল পুলিশের কাছে। এদিকে, ধৃত জঙ্গিদের মধ্যে একজনের নাম নভিদ বলে জানা গিয়েছে।

নজরে ছিলেন পুলিশ কর্তা

নজরে ছিলেন পুলিশ কর্তা

সূত্রের দাবি, কাশ্মীরে বহুদিন ধরেই ওই পুলিশসকর্তারা গোয়েন্দাদের নজরে ছিলেন। ঘটনার দিন একটি আই১০ গাড়ি নিয়ে ২ জঙ্গি যাচ্ছিল বলে খবর। আর তাতেই দুই পুলিশ কর্তা বসেছিলেন। এদিকে, পুলিশের কাছে নাভিদকে নিয়ে খবর থাকলেও হাতেনাতে ধরা যাচ্ছিল না। আর সেই সুযোগ এবার পেয়ে যায় পুলিশ। এদিন কাশ্মীরের সোপিয়ান থেকে জঙ্গিদের নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওই পুলিশ কর্তা দেবীন্দ্র সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+