কাশ্মীরের বুকে রুদ্ধশ্বাস এনকাউন্টার! ডোডায় নিকেশ কুখ্যাত 'হিজবুল কমান্ডার'
নিজেই নিজেকে কাশ্মীরের ডোডাজেলার 'হিজবুল কমান্ডার' বলে পরিচয় দিত এক কুখ্যাত জঙ্গি। আর সেই জঙ্গিকে ডোডা জেলায় রয়েছে বলে এদিন সকালেই খবর পায় নিরাপত্তাবাহিনী। আর তারপরই শুরু হয় অভিযান।
নিজেই নিজেকে কাশ্মীরের ডোডাজেলার 'হিজবুল কমান্ডার' বলে পরিচয় দিত এক কুখ্যাত জঙ্গি। আর সেই জঙ্গিকে ডোডা জেলায় রয়েছে বলে গতরাতে খবর পায় নিরাপত্তাবাহিনী। আর তারপরই শুরু হয় অভিযান।

গত রাতেই নিরাপত্তা বাহিনীর কাছে ওই কুখ্যাত জঙ্গির থাকবার খবর ছিল। আর তা পেতেই রাতের অন্ধকারে বরফ ঢাকা কাশ্মীরে অভিযানে চলে যায় সেনা। এরপর রাত থেকে টানা চলা জঙ্গি ও সেনার গুলির লড়াই শেষ হয়েছে এদিন ১০:৩০ মিনিটে।
এরপরই সেনার তরফ থেকে জানানো হয়েছে যে কুখ্যাত ওই জঙ্গিকে শেষমেশ নিকেশ করা গিয়েছে। জানা গিয়েছে, গত ১২ জানুয়ারি থেকে একের পর এক কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে সেনা। হামাদ খান, আবু দুজনার মতো জঙ্গি নিকেশের পর এবার আজ নিকেশ হল আরও এক কুখ্যাত জঙ্গি।












Click it and Unblock the Notifications