Tomato Price Hike: কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, টম্যাটো বেচেই কোটি পতি কৃষক
সোনার মত মূল্যবান হয়ে গিয়েছিল। প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল টম্যাটো। এই দাম বাড়ায় আবার লাভবান হয়েছে চাষীরা। কথায় বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। ঠিক সেরকম ঘটনাই ঘটেছে পুণের এই চাষীর সঙ্গে। শুধুমাত্র টম্যাটো বিক্রি করেই কোটিপতি হয়েছেন তিনি।
শুধু মাত্র টম্যাটো বিক্রি করে প্রায় ৩ কোটি টাকা রোজগার করেছেন চলতি মরশুমে। পুণের জুনার তালুকের কৃষক ঈশ্বর গায়কোয়াড়(৩৬)। তিনি এবং তাঁর স্ত্রী চলতি মরশুমে শুধু টম্যাটো বিক্রি করে সাড়ে তিন কোটি টাকা রোজগার করেছেন। ঈশ্বর গায়কোয়াড় জানিয়েছেন অতটা সহজ ছিল না পুরো বিষয়। কঠোর পরিশ্রম করে তাঁদের এই ফসল ফলাতে হয়েেছ।

গত ৬-৭ বছরে নিজের চাষের ১২ একর জমিেত টম্যাটো চাষ করে আসছেন তিনি। তার জন্য একাধিকবার বিপুল লোকসানের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু আশা ছাড়েন নি। গতবছর ১৮ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতি স্বীকার করতে হয়েছিল তাঁকে টম্যাটো চাষ করার জন্য।
এবারও তিনি ১২ একর জমিতে টম্যাটো চাষ করেছিলেন। কিন্তু সৌভাগ্যক্রমে এবার টম্যাটোর দাম হঠাৎ করেই আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। ৭৭০ থেকে ২৩১১ ক্যারেট প্রতি দাম চড়েছিল টম্যাটোর। সেই চড়া দামে টম্যাটো বিক্রি করে এখনও পর্যন্ত ২.৮ কোটি টাকা ঘরে তুলেছেন ঈশ্বর গায়কোয়াড়।

তিনি জানিয়েছেন এখনও ৩০০০ থেেক ৪০০০ ক্যারেট টম্যাটো তাঁর খামারে মজুত রয়েছে। সেটার দাম হিসেব করলে চলতি বছরে টম্যাটো চাষ করে ৩.৫ কোটি টাকা তিনি ঘরে তুলেছেন। তিনি বলেছেন একটা সময়ে ৩০ টাকা কেজি দরে টম্যাটো বিক্রি হয়েছে। কিন্তু এবারের হঠাৎ দাম বেড়ে যাওয়াটা তাঁর কাছে দেবী লক্ষ্মীর আশির্বাদের মতো হয়ে এসেছে বলে জানিয়েছেন পুণের এই কোটিপতি কৃষক।
চলতি বছরে অস্বাভাবিক হারে বেড়়ে গিয়েছিল টম্যাটোর দাম। শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে দাম নিয়ন্ত্রণে আনা হয়। এখন ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে সরকার টম্যাটো বিক্রি করছে বিভিন্ন শহরে। দেশের সব মেট্রো শহরের মধ্যে কলকাতা শহরে সর্বাধিক হারে বেড়েছিল টম্যাটোর দাম।












Click it and Unblock the Notifications