বিল পাস করালে রাজ্য সভার সাংসদদের উপর হুইপ জারি বিজেপির

বিল পাস করালে রাজ্য সভার সাংসদদের উপর হুইপ জারি বিজেপির

একের পর এক বিল আটকে রয়েছে রাজ্য সভায়। তার উপরে আবার শিয়রে ভোট। ভোটে আসন সংখ্যা কমতে পারে এমন আশঙ্কা রয়েছে বিজেপির। তাই আগে থাকতেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নিয়ে চাইছে বিজেপি। তাই বৃহস্পতিবার রাজ্যসভার সব সাংসদদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি।

বিল পাস করালে রাজ্য সভার সাংসদদের উপর হুইপ জারি বিজেপির

খনিজ আইনের সংশোধনী বিল, ব্যাঙ্ক জালিয়াতি সংশোধনী বিল পাস করাতে চাইছে মোদী সরকার। দুটি বিলের আলোচনাই ৫ তারিখ হওয়ার কথা ছিল কিন্ত রাজ্য সভায় সাংসদদের উপস্থিতির হার কম থাকায় বিল দুটি নিয়ে আলোচনা হয়নি। ৫ মার্চের মধ্যে খনিজ আইন সংশোধনী বিলটি পাস করানোর কথা থাকলেও সেটা হয়ে ওঠেনি।

সেই সব বিল পাস করানোর কারনেই বৃহস্পিতিবার হুইপ জারি করে রাজ্য সভায় সব সাংসদদের উপস্থিত থাকতে বলেছে বিজেপি। এদিন গুরুত্বপূর্ণ এই দুটি বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। মনে করা হচ্ছে আলোচনার পর ভোটাভুটি করে বিল দুটি পাস করানোও হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+