লকডাউন নোটবাতিলের 'শক' দিয়েছে, রাজ্যসভায় 'পিএম কেয়ার্স' ফান্ড নিয়ে খোঁচা তৃণমূল সাংসদের
লকডাউন নোটবাতিলের 'শক' দিয়েছে, রাজ্যসভায় 'পিএম কেয়ার্স' ফান্ড নিয়ে খোঁচা তৃণমূল সাংসদের
ফের দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সভায় মোদী সরকারকে আক্রমণ তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনের। তিনি অভিযোগ করেছেন মোদী সরকারের লকডাউনের সিদ্ধান্ত রাতারাতি নোটবাতিলের শক দিয়েছে। এর আগে তিনি অভিযোগ করেছিলেন দেশে যখন করোনা থাবা বসিয়েছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধোকলা আর লাড্ডু খাওয়াতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী।

মোদীকে আক্রমণ ডেরেকের
আজ ফের রাজ্যসভা অধিবেশনে লকডাউন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেছেন মোদী সরকারের লকডাউনের সিদ্ধান্ত অনেকটা নোটবাতিলের মত শক দিয়েছে সাধারণ মানুষকে। যেভাবে রাতারাতি নোটবাতিল করে সাধারণ মানুষকে ধাক্কা দিয়েছিলেন মোদী সরকার। ঠিক একই রকম ধাক্কা এসেছে লকডাউন ঘোষণার পরে।

লকডাউনের পরিকল্পনা ছিল না
গতকালই লকডাউন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডেরেক। তিনি বলেছিলেন পরিকল্পনা না করেই মোদী সরকার লকডাউন ঘোষণা করেছিল। দেশে যখন করোনা ভাইরাস থাবা বসিয়েছে তখন তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধোকলা আর লাড্ডু খাওয়াতে ব্যস্ত ছিলেন।

পিএম কেয়ার্স ফান্ডের সমালোচনা
করোনা পরিস্থিতি মোকাবিলায় মোদী সরকারের পিএম কেয়ার্স ফান্ড নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ডেরেক। কটাক্ষ করে তিনি বলেছেন প্রধানমন্ত্রী কখনও কম টাকার ফান্ডের কেয়ার করতে পারেন না। রাজ্যগুলির সহযোগিতা ছাড়া কোনও ভাবেই করোনা পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়।

অডিটের দাবি
পিএম কেয়ার্স ফান্ডের অডিটের দাবি জানিয়েছিল বিরোধীরা। এই ফান্ডে স্বচ্ছতার অভাব আছে বলে দাবি করেছেন তাঁরা। এর আগেও পিএম কেয়ার্স ফান্ডকে জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ডে সঙ্গে জুড়ে দেওয়ার দাবি জানিয়েছিল বিরোধীরা।












Click it and Unblock the Notifications