মিশন ত্রিপুরায় সাতদিনেই কেন স্লোগান বদল, আগাম জয়ের বার্তা তৃণমূল কংগ্রেসের

মিশন ত্রিপুরায় সাতদিনেই কেন স্লোগান বদল, আগাম জয়ের বার্তা তৃণমূল কংগ্রেসের

বাংলায় টানা তিনবার সরকার গড়ার পর ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল। সেই লক্ষ্যে তৃণমূল তৈরি করেছিল নতুন স্লোগান- 'এবার ত্রিপুরা'। সেই স্লোগান কয়েকদিনের মধ্যেই বদলে গেল। ফের আর এক নতুন স্লোগান সামনে আনল তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন হঠাৎ স্লোগান বদল হল। তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

স্লোগান বদলে ত্রিপুরা জয়ের বার্তা দিতে চাইল তৃণমূল!

স্লোগান বদলে ত্রিপুরা জয়ের বার্তা দিতে চাইল তৃণমূল!

তৃণমূল 'এবার ত্রিপুরা' স্লোগান বদলে এক সপ্তাহের মধ্যে নয়া স্লোগান তৈরি করল। সেই স্লোগান হল- 'জিতবে ত্রিপুরা'। রাজনৈতিক মহল মনে করছে- তৃণমূল তাঁদের জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী। সেই কারণেই সাত দিনের মধ্যে স্লোগান বদলে ত্রিপুরা জয়ের বার্তা দিতে চাইল তৃণমূল। এখন থেকে ত্রিপুরায় তৃণমূলের পোস্টার-ব্যানারে লেখা থাকবে- 'জিতবে ত্রিপুরা'।

কৌশলী প্রশান্ত কিশোরের টিম ত্রিপুরায় পাঠিয়ে অভিযান শুরু

কৌশলী প্রশান্ত কিশোরের টিম ত্রিপুরায় পাঠিয়ে অভিযান শুরু

বাংলা জয়ের পর তৃণমূল নেতৃত্ব ঠিক করে ফেলেছিল- এবার তাঁরা ভিনরাজ্যে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করবে। সেইমতো তাঁরা ত্রিপুরাকে পাখির চোখ করেছে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা অভিযান শুরু করে তৃণমূল। ত্রিপুরায় সমীক্ষার জন্য পাঠানো হয় ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিমকে।

অভিষেক ত্রিপুরায় পা রেখেই ‘এবার ত্রিপুরা’ স্লোগান তোলেন

অভিষেক ত্রিপুরায় পা রেখেই ‘এবার ত্রিপুরা’ স্লোগান তোলেন

কিন্তু প্রশান্ত কিশোরের টিমের ২৩ সদস্যকে ত্রিপুরায় আটকে রাখা হয়। সেই থেকে বিতর্কের শুরু। এরপর তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে পিকের টিমের ২৩ সদস্যকে মুক্ত করে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিতর্ক উড়িয়ে অতিথি দেব ভবঃ সম্বোধনে স্বাগত জানায় পিকের টিমের সদস্যদের। এরপর অগাস্টের প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রেখেই 'এবার ত্রিপুরা' স্লোগান তোলেন।

তৃণমূল স্লোগান পরিবর্তন সাতদিনেই

তৃণমূল স্লোগান পরিবর্তন সাতদিনেই

গত এক সপ্তাহ ধরে ত্রিপুরায় উত্তেজনার পারদ ছিল চরমে। দেবাংশু-সুদীপ-জয়াদের উপর হামলার ঘটনা ঘটে। তারপর তাঁদের মহামারী আইনে গ্রেফতার করা হয়। তাঁদের ছাড়াতে গিয়েই ধুন্ধুমার-কাণ্ড ঘটে যায়। বহু যুদ্ধের পর জামিনে মুক্ত হন গ্রেফতার হওয়া ১৪ তৃণমূল নেতা। তারপরই তৃণমূল স্লোগান পরিবর্তন করে। নতুন স্লোগান হয়- 'জিতবে ত্রিপুরা'।

ত্রিপুরার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা তৃণমূলের

ত্রিপুরার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা তৃণমূলের

গত কয়েকদিন ধরেই ত্রিপুরায় বিজেপি ও তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছিল। বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের গ্রেফতার করার পর ত্রিপুরার রাজধানীতে ফের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় তৃণমূল। সম্প্রতি তৃণমূলে যোগদানের আগ্রহও বেড়েছে ত্রিপুরায়। তৃণমূলও চাইছে ত্রিপুরায় আন্দোলনের ধারা অব্যাহত রাখতে। সেই কারণেই নয়া স্লোগান তুলে ত্রিপুরার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল।

নতুন স্লোগান ‘জিতবে ত্রিপুরা’, কেন পরিবর্তন

নতুন স্লোগান ‘জিতবে ত্রিপুরা’, কেন পরিবর্তন

কিন্ত সাতদিনের মধ্যে স্লোগান বদলে গেল কেন? এই প্রশ্নের উত্তরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আমাদের স্লোগান ছিল এবার ত্রিপুরা। সেটা ছিল মিশন। সেই মিশনে নেমে আমরা যে সাড়া পেয়েছি, তাতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে যে, আমরা ত্রিপুরা জয়ের দিকে এগিয়ে চলেছি। তাই আমরা স্লোগান পরিবর্তন করেছি। নতুন স্লোগান হয়েছে- 'জিতবে ত্রিপুরা'।

‘জিতবে ত্রিপুরা’ স্লোগান বদলে হবে ‘জিতেছে ত্রিপুরা’

‘জিতবে ত্রিপুরা’ স্লোগান বদলে হবে ‘জিতেছে ত্রিপুরা’

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কথায়, এই স্লোগানও অচিরেই বদলে যাবে। আর মাত্র দেড় বছর। তারপরই দেখবেন- 'জিতবে ত্রিপুরা' স্লোগান বদলে হয়ে গিয়েছে 'জিতেছে ত্রিপুরা'। আসলে, আমরা বোঝাতে চাইছি, আমরা এসেছি ত্রিপুরার মানুষকে জেতাতে। ত্রিপুরার মানুষ জিতবেন, তা আমাদের বিশ্বাস। ত্রিপুরার মানুষ জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

‘জিতবে ত্রিপুরা’ স্লোগানকে সামনে রেখেই লড়াই

‘জিতবে ত্রিপুরা’ স্লোগানকে সামনে রেখেই লড়াই

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল লড়াই করবে। ত্রিপুরার মানুষের মহাজোটকে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস। এবার থেকে 'জিতবে ত্রিপুরা' স্লোগানকে সামনে রেখেই বিজেপির বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে লড়াই চালাবেন তাঁরা। ত্রিপুরায় দলের সমস্ত হোর্ডিং, ব্যানার, ফেস্টুনে এই স্লোগান দেখা যাবে এবার থেকে।

আইনি লড়াইয়ে তৃণমূল জেতার পর বদল স্লোগানে

আইনি লড়াইয়ে তৃণমূল জেতার পর বদল স্লোগানে

'জিতবে ত্রিপুরা' স্লোগান শুরু হয়ে গিয়েছে রবিবার আদালতে আইনি লড়াইয়ে তৃণমূল জেতার পর থেকে। পরিকল্পিতভাবে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জন তৃণমূল নেতাকে মহামারী আইনে গ্রেফতারির প্রতিবাদে তৃণমূলের লড়াই শুরু হয়েছিল। সেই লড়াই থানায় নিষ্পত্তি ঘটাতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব।

‘জিতবে ত্রিপুরা’র পথ চলা শুরু হল এবার

‘জিতবে ত্রিপুরা’র পথ চলা শুরু হল এবার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল থানায় অবস্থান করলেও ফয়সালা হয় আদালতে। আইনি লড়াইয়ে জয়যুক্ত হয় তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের ছাড়িয়ে বাংলায় ফিরে যাওয়ার পর আগরতলায় সাংবাদিক বৈঠকে করে কুণাল ঘোষ জানান, 'জিতবে ত্রিপুরা'র পথ চলা শুরু হল এবার। তা শেয হবে 'জিতেছে ত্রিপুরা'য় গিয়ে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+