ইয়েস ব্যাঙ্কে তুমুল সংকট, দেবস্থানমকে নিজেই যেন বাঁচিয়ে দিলেন লর্ড তিরুপতি
গভীর সংকটে ইয়েস ব্যাঙ্ক। কিন্তু বেঁচে গেল তিরুমালা তিরুপতি দেবস্থানম। কয়েকমাস আগেই তারা ইয়েস ব্যাঙ্ক থেকে গচ্ছিত প্রায় ১৩০০ কোটি টাকা তুলে নিয়েছিল। তিরুমালার তিরুপতির মন্দির বিশ্বের হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম ধনী মন্দির।

আগেই টাকা তুলে নিয়েছিল তিরুমালা তিরুপতি দেবস্থানম
ওয়াই ভি সুব্বা রেড্ডি তিরুমালা তিরুপতি দেবস্থানমের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরেই চারটি ব্যাঙ্কে গচ্ছিত তাদের অর্থ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। এরপরেই পরিস্থিতি অনুযায়ী
ইয়েস ব্যাঙ্কে তাদের গচ্ছিত প্রায় ১৩০০ কোটি টাকা তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি এই সিদ্ধান্ত সম্পর্কে সেই সময় অবগত ছিলেন।

বিশ্বের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি
অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দির রয়েছে। যা বিশ্বের মন্দিরগুলির মধ্যে অন্যতম ধনী মন্দির।

ইয়েস ব্যাঙ্ক নিয়ে আরবিআই
সংকটজনক পরিস্থিতিতে বেসরকারি ইয়েসব্যাঙ্কের পরিচালন পর্যদ ভেঙে দেওয়া হয়েছে। ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না বলে জানিয়ে দেয় আরবিআই। পাশাপাশি এই সময়ের মধ্যে আর কোনও ঋণও ব্যাঙ্ক দিতে পারবে না বলে জানায় আরবিআই।

ব্যাঙ্কে টাকা ঢালবে এসবিআই
এদিন এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, তাদের তরফ থেকে ইয়েস ব্যাঙ্কে বিনিয়োগ করা হবে। এসম্পর্কে শেয়ার বাজারকেও জানানো হয়েছে। ফলে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications