করোনার বাজারে দাম বেড়েছে, সস্তার মদ কিনছেন ক্রেতারা, বলছে সমীক্ষা

করোনার বাজারে দাম বেড়েছে, সস্তার মদ কিনছেন ক্রেতারা, বলছে সমীক্ষা

দেশজুড়ে করোনা সংক্রমণের জন্য লকডাউন আর তাতেই বন্ধ রাখা হয়েছিল মদের দোকানগুলি। তবে তা খুলতেই ক্রেতাদের লাইন পড়ে যায়। এপ্রিলেই পশ্চিমবঙ্গ সরকার মদের ওপর ৩০ শতাংশ কর বসিয়েছে আর তাতেই বিপাকে পড়েছে মদপ্রেমীরা। এক সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যে ৫০ শতাংশ ক্রেতা সস্তার মদ কিনতে শুরু করেছে মদের দাম বেড়ে যাওয়ার জন্য।

করোনার বাজারে দাম বেড়েছে, সস্তার মদ কিনছেন ক্রেতারা, বলছে সমীক্ষা


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকালসার্কেল এই সমীক্ষা করেছে বলে জানা গিয়েছে। তাদের সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের ৮,৬০০ জন উত্তরদাতার মধ্যে ৫০ শতাংশ মানুষ মদের দাম বেড়ে যাওয়ার কারণে সস্তার মদ কিনছেন। উত্তরদাতারা জানিয়েছেন, তাঁদের পছন্দের ব্র‌্যান্ডের মদের ওপর কর চাপিয়ে দেওয়ার ফলে তা এতটাই দামি হয়ে গিয়েছে যে তাঁরা মদ খাওয়া কমিয়ে দিয়েছে নয়তো বা অন্য কোনও সস্তার মদ কিনতে বাধ্য হচ্ছেন।

৩৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে যদি কর তুলে নেওয়া হয় তবে তাঁরা ফের তাঁদের পছন্দের ব্র‌্যান্ডে ফিরে যাবেন এবং ৫১ শতাংশ ই–কর্মাস প্ল্যাটফর্ম থেকে মদ কিনতে পছন্দ করছেন।

লকডাউনের সময়কালে দিল্লি ও ওড়িশা সরকার মদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, কিন্তু পরে বিক্রি হ্রাস হওয়ার কারণে এই শুল্ক তুলে নেওয়া হয়, জানিয়েছে লোকালসার্কেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+