Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেরলে জয় এলডিএফ না ইউডিএফ-এর, জনমত সমীক্ষা টাইমস নাও-সি ভোটারের

পশ্চিমবঙ্গের মতো কেরলেও (kerala) শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা। তবে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস এক জোটে আর কেরলে তারা যুয়ুধান দুই পক্ষ। এই লড়াইয়ে এবারও এলডিএফ-এর জয় হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে টাইমস নাও-সি ভোটারের সমীক্ষা

পশ্চিমবঙ্গের মতো কেরলেও (kerala) শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা। তবে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস এক জোটে আর কেরলে তারা যুয়ুধান দুই পক্ষ। এই লড়াইয়ে এবারও এলডিএফ-এর জয় হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় (opinion poll)। তবে গতবারের থেকে তাদের আসন কমবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এলডিএফ পেতে পারে ৭৭ টি আসন

এলডিএফ পেতে পারে ৭৭ টি আসন

টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় (opinion poll) প্রকাশিত হয়েছে এবার কেরলের ভোটে এলডিএফ পেতে পারে ৭৭ টি আসন। গতবারের থেকে ১৪ টি কম। অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউডিএফ পেতে পারে ৬২ টি আসন। আর বিজেপি পেতে পারে একটি আসন। ৬ এপ্রিল একদফায় নির্বাচন হতে চলেছে কেরলে।

২০১৬-র নির্বাচনে ১৪০ টি আসেনর মধ্যে এলডিএফ পেয়েছিল ৯১ টি আসন। অন্যদিকে ইউডিএফ পেয়েছিল ৪৭ টি আসন। আর এনডিএ পেয়েছিল মাত্র একটি আসন।

ভোটের শতাংশের নিরিখে

ভোটের শতাংশের নিরিখে

ভোটের শতাংশের নিরিখে এলডিএফ পেতে পারে ৪২.৪ শতাংশ। গতবারে সেখানে বামেরা পেয়েছিল ৪৩.৫ শতাংশ ভোট। অন্যদিকে ৩৮.৬ শতাংশ ভোট। যা ২০১৬-র থেকে সামান্য বেশি। তবে বিজেপির ভোট ১.৫ শতাংশ বাড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিজেপির ভোট গিয়ে দাঁড়াতে পারে ১৬.৪ শতাংশ ভোট।

বাড়তেও পারে, কমতেও পারে

বাড়তেও পারে, কমতেও পারে

তবে টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় (opinion poll) ইঙ্গিত করা হয়েছে বামেদের আসন সংখ্যা ৭১ থেকে ৮৩-এর মধ্যে থাকতে পারে। অন্যদিকে ইউডিএফ-এর আসন সংখ্যা ৫৬ থেকে ৬৮-র মধ্যে থাকতে পারে।

শতাংশের নিরিখে এগিয়ে বিজয়ন

শতাংশের নিরিখে এগিয়ে বিজয়ন

তবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে শতাংশের নিরিখে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। জনমত সমীক্ষায় তিনি ৩৯.৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে কংগ্রেসের ওমেন চণ্ডীকে সমর্থন করতে পারেন ২৬.৫ শতাংশ মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+