ভারতের বাজারে রমরমিয়ে চলছে চিনা স্মার্টফোন, বাজার সমীক্ষায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ভারতের বাজারে রমরমিয়ে চলছে চিনা স্মার্টফোন, মার্কেট সার্ভেতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

লাদাখে চিনের সঙ্গে সংঘাতের পরেই চিনা দ্রব্য বর্জনের ঢেউ উঠেছে ভারতে। প্রযুক্তি ক্ষেত্রেও ওকাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে একের পর এক সার্জিকাল স্ট্রাইক করেছে ভারত। তারপরেই বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চিনের সঙ্গে এই প্রবল সংঘাতের পরেই জুন মাস পর্যন্ত ভারতে এসেছে চিনা স্মার্টফোন। ভারতের প্রতি চারটি স্মার্চফোনের মধ্যে ৩টি স্মার্টফোন চিনের িছল বলে জানা গিয়েছে।

এখনও চিনা ফোন ভারতের বাজারে

এখনও চিনা ফোন ভারতের বাজারে

চিনা অ্যাপ বর্জন করলেই চিনা স্মার্টফোন এখনও ভারতের বাজার দখল করে রয়েছে। জুন মাস পর্যন্ত ভারতে এসেছে চিনা স্মার্টফোন। ভারতে আমদানি করা প্রতি চারটি স্মার্টফোনের মধ্যে ৩টি চিনের ছিল বলে জানা গিয়েছে। ইন্ডিয়া মোবাইল হ্যান্ডসেট মার্কেট রিভিউ সংস্থার িরপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

শাওমি, ভিভো এখনও ব্যবসা বাড়াচ্ছে

শাওমি, ভিভো এখনও ব্যবসা বাড়াচ্ছে

এখনও পর্যন্ত ভারতে রীতিমত লাভজনক ব্যবসা চালিয়ে যাচ্ছে চিনা স্মার্টফোন শাওমি, ভিভো এবং স্যামসাংস। শাওমি ৩৪ শতাংশ ব্যবসা বাড়িয়েছে ভারতে। তার পরেই রয়েছে স্যামসাং। ২৪ শতাংশ ব্যবসা বেড়েছে ভারতে। তৃতীয় স্থানে রয়েছে ভিভো। লকডাউন পরবর্তী সময়ে প্রায় ১৭ শতাংশ ব্যবসা বাড়িয়েছে।

ভারতের বাজারে ঘুরছে চিনা স্মার্টফোন

ভারতের বাজারে ঘুরছে চিনা স্মার্টফোন

শাওমি-র একাধিক রেঞ্জের স্মার্ট ফোন এবং নোট ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হয়েছে জুন মাস পর্যন্ত। প্রায় ৬০ শতাংশ শাওমির স্মার্টফোন এবং নোট ভারতে এসেছে। স্যামসাংয়ের ৫০ শতাংশ স্মার্টফোন জুন মাস পর্যন্ত ভারতে আমদানি হয়েছে। ভিভো-র ভি ও ওয়াই সিরিজের স্মার্টফোনের চাহিদা ভারতের বাজারে বেড়েছে। প্রায় ৫৫ শতাংশ আমদানি হয়েছে ভারতের বাজারে।

চিনা দ্রব্যে নিয়ন্ত্রণ

চিনা দ্রব্যে নিয়ন্ত্রণ

লাদাখ সংঘাতের পর ভারতে চিনা দ্রব্যের উপর রাশ টেনেছে মোদী সরকার। বণিক সংস্থাগুলিকে চিনা সামগ্রির আমদানি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কিন্তু তারপরেও কীভাবে ভারতের বাজারে চিনা স্মার্টফোন ছেয়ে রয়েছে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+