মোদীর মুখোশ পরে কেজরিওয়ালের মিছিলে হাঁটলেন টিকটক স্টার, শোরগোল সোশ্যাল মিডিয়ায়
মোদীর মুখোশ পরে কেজরিওয়ালের মিছিলে হাঁটলেন টিকটক স্টার, শোরগোল সোশ্যাল মিডিয়ায়
দিল্লির বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বাড়ছে উত্তেজনার পারদ। এমনকি নির্বাচনের আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছিল রাজনৈতিক লড়াই। এবার আর কেবল জনসভা বা সমাবেশেই প্রচার থেমে থাকেনি কোনও দলের। নিত্য নতুন ব্যানার, ব্যঙ্গাত্মক মিম থেকে শুরু করে টুইটারে তর্কাতর্কি সবেতেই চলেছে আপ, কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন নির্বাচনী দল গুলির প্রচার।

অন্যদিকে এই রাজনৈতিক উত্তাপ এখন টিকটকেও এসে পৌঁছেছে। জনপ্রিয় টিকটক স্টার আকাশ সাগরের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পাশে হাঁটার সময় হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে নিতে দেখা যায় যুবককে। খানিক্ষন হাঁটার পর আবার মুখোশ খুলে নেন তিনি,এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে কেজরিওয়ালও এই ঘটনায় হেসেই প্রতিক্রিয়া জানান।
Tiktok has so much undiscovered talent🤣🤣😂😂😹😹 pic.twitter.com/R5Qq1xwNSN
— Amit Kumar Sindhi 🇮🇳 (@AMIT_GUJJU) January 26, 2020
এর আগেও সাগর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ বিক্ষোভকে বিদ্রূপ করে একটি ভিডিও পোস্ট করে। কেবলমাত্র মুখ্যমন্ত্রীকে ট্রোল করাই তার উদ্দেশ্য নাকি নিজের চ্যানেলের প্রচারের জন্য এই কাজ সে করেছে সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications