Kempty falls Viral video: করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েক হাজার মানুষের স্নানের ভিডিও ভয় ধরাচ্ছে
সংক্রমণ কমলেও এখনও পরিস্থিতি বিপদজনক! ফলে এই পরিস্থিতিতে যে কোনও ধরণের পদক্ষেপ বিপদ টেনে আনতে পারে। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে কুলুমানালির একট
সংক্রমণ কমলেও এখনও পরিস্থিতি বিপদজনক! ফলে এই পরিস্থিতিতে যে কোনও ধরণের পদক্ষেপ বিপদ টেনে আনতে পারে। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে কুলুমানালির একটি ছবি ব্যাপক ভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
যা দেখে প্রশাসনের তরফে তড়িঘড়ি সতর্কতা জারি করা হয়। কার্যত এমন পরিস্থিতি হলে তৃতীয় ওয়েভে ভারত আরও একবার ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

মাস্ক ছাড়াই চলছে জলকেলি!
কিন্তু কে কার কথা শুনে! সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আরও এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জলপ্রপাতের মধ্যে চলছে মজা। করোনার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সেই মজা। একেবারে একে অপরের গায়ের উপরে উঠে চলছে স্নান। জলের মধ্যে সোশ্যাল ডিসটেন্স! নৈব নৈব চ! কীভাবে মানা যায়। আর তা মানা যায় না বলেই হয়তো চলছে জলের মধ্যে এভাবে জলকেলি। মাস্ক ছাড়াই চলছে এই স্নান। 100ThingsInLudhiana- এই নামে একটি ইন্সটা অ্যাকাউন্ট এই ভিডিওটি ছেড়েছে। আর এরপর থেকে সেটি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর যা দেখে রীতিমত আঁতকে উঠছেন ইন্টারনেট ইউজাররা।

এক সঙ্গে এক হাজারের জন স্নান করছেন!
যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি কেম্পটি জলপ্রপাতের। জলপ্রপাতে একসঙে প্রায় এক হাজার জন স্নান করছেন। এই ভিডিও দেখে একাংশ তীব্র এর প্রতিবাদ জানিয়েছে। ভিডিও শেয়ার করে কেউ লিখছেন, কখনই এই কেয়ারলেস আচরণ মেনে নেওয়া যায় না। কীভাবে প্রশাসন অনুমতি দিল এমন কাজের তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ভিডিও শেয়ার করে কেউ লিখছেন, সমস্ত মানুষ কি অদৃশ্য মাস্ক ব্যবহার করছেন? আবার কেউ লিখছেন, মানুষ কি সবাই ভুলে গেল। কীভাবে এতগুলি মানুষের মৃত্যু হল। এরপরেও কীভাবে করোনা গাইডলাইনকে কেউ মানছেন না।
জলপ্রপাতের এই ভিডিও রীতিমত ভয় ধরাচ্ছে
হিমাচল প্রদেশ! ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম প্রিয় জায়গা। প্রত্যেক বছর বহু মানুষ এখানে ভিড় জমান। করোনা পরিস্থিতির মধ্যেও দেশের বেশ কিছু জায়গাতে ছাড় দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে হিমাচলও। জুন পর্যন্ত এখানে ৬ লক্ষ মানুষ গিয়েছে। যার জেরে জাতীয় সড়কের উপির কার্যত ব্যাপক যানজট তৈরি হয়ে যায়। সেই ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে । সিমলা, মানালি, ধর্মশালার মতো জায়গাগুলিতে তিল ধারণের জায়গা নেই । সমস্ত হোটেল বুকিং । মানুষ কার্যত পাগলের মতো এই সমস্ত জায়গাগুলিতে ছুটে যাচ্ছে। পরিস্থিতি এত টাই খখারাপ যে পর্যটকরা অনেক হোটেল না পেয়ে গাড়ি তেই থেকে যাচ্ছেন। এই অবস্থায় কেম্পটি জলপ্রপাতের এই ভিডিও রীতিমত ভয় ধরাচ্ছে। অনেকের মতে, নতুন করে এই স্নান সংক্রমণকে বাড়িয়ে তুলবে না তো?












Click it and Unblock the Notifications