করোনা সংকটে স্তব্ধ দেশ! পায়ে হেঁটেই গুজরাট থেকে রাজস্থানে ফিরছে হাজার হাজার শ্রমিক

করোনা সংকটে স্তব্ধ দেশ! পায়ে হেঁটেই গুজরাট থেকে রাজস্থানে ফিরছে হাজার হাজার শ্রমিক

করোনার জেরে কার্যত স্তব্ধ গোটা দেশ। দেশের রেলপথ থেকে শুরু করে সড়কপথ, সব ধরণের পরিষেবাই বন্ধ বর্তমানে। এই রকম পরিস্থিতিতে কার্যত অসহায় অবস্থার মধ্যে পড়েছে গুজরাটে কর্মরত রাজস্থানের কয়েক হাজার পরিযায়ী শ্রমিক। ঘরে ফেরার জন্য কোনও পরিবহনের ব্যবস্থা না থাকায় প্রায় কয়েকশ কিলোমিটার পথ হেঁটেই ফিরছে তারা।

উপায় না থাকায় বাধ্য হয়ে হাঁটা পথ ধরতে বাধ্য হচ্ছেন শ্রমিকেরা

উপায় না থাকায় বাধ্য হয়ে হাঁটা পথ ধরতে বাধ্য হচ্ছেন শ্রমিকেরা

বিষয়টি নজরে এলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। তবে লকডাউনের কথা জানিয়ে গুজরাট পুলিশ শ্রমিকদের রাজস্থানে না ফেরার জন্য অনুরোধ করলেও সে কথায় কার্যত কর্ণপাত করেনি শ্রমিকেরা। আহমেদাবাদে কর্মরত রাজস্থানের ডুঙ্গারপুর জেলার বাসিন্দা রাধেশ্যম প্যাটেল বলেন যে " বাড়ি ফেরার জন্য কোনও বাস-গাড়ি না থাকায় বাধ্য হয়ে হেঁটেই ফিরতে হচ্ছে আমাদের।"

"বিনা উপার্জনে একুশ দিন বাঁচবো কিভাবে ?"

করোনার জন্য গৃহবন্দি থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে প্রশাসনের প্রত্যেকেই। সেসব উড়িয়ে দিয়ে এক শ্রমিক বলেন, "এই মুহূর্তে অর্থ উপার্জনের সমস্ত রাস্তা বন্ধ। তিন সপ্তাহ ধরে কোনও আয় ছাড়া বাঁচবো কিভাবে ? বাড়িওয়ালাকে অর্থ দেওয়ার মতো টাকাও নেই।" এর থেকে নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার অপেক্ষাতর শ্রেয় বলে মনে করছেন এই শ্রমিকেরা। গুজরাটে কর্মরত এই পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই পেশায় চা এবং খাবার বিক্রেতা।

সরকারের কাছে শ্রমিকদের ঘরে ফেরাতে অনুরোধ অশোক পাঞ্জাবির

সরকারের কাছে শ্রমিকদের ঘরে ফেরাতে অনুরোধ অশোক পাঞ্জাবির

গুজরাট কংগ্রেসের অভিবাসী শ্রমিকদের সভাপতি অশোক পাঞ্জাবি জানান যে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। অভিবাসীদের বাসে করে রতনপুর সীমান্তের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধও করেছেন অশোক পাঞ্জাবি। তবে শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে রাজস্থান সরকারের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+