অপেক্ষা ফুরিয়ে এসেছে, অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে

অপেক্ষা ফুরিয়ে এসেছে, অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে

অপেক্ষা বোধহয় ফুরিয়ে এসেছে। ভারতে এবার অক্সফোর্ডের তৈরি করোনা টীকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হতে চলেছে। কোভিড শিল্ড নামে এই ভ্যাকসিনই প্রথম ভারতে তৈরি হবে বলে মনে করা হচ্ছে। দেশের ২০টি সেন্টারে অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হওয়ার কথা।

 তৃতীয় পর্যায়ের ট্রায়াল

তৃতীয় পর্যায়ের ট্রায়াল

অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। বেছে নেওয়া হয়েছে ভারতের ২০টি কেন্দ্রকে। তারমধ্যে মহারাষ্ট্রের মুম্বই, গুজরাতের আহমেদাবাদ রয়েছে। প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। ৫টি রিজিয়নে ভাগ করে ২০টি কেন্দ্রে হবে ট্রায়াল।

আইসিএমআরের অনুমতি

আইসিএমআরের অনুমতি

করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আইসিএমআরের অনুমতি নেওয়া হয়েছে। আইসিএমআরের সঙ্গে যৌথ উদ্যোগে হবে এই করোনা ভ্যাকসিনের ট্রায়াল। ১১-১২টি হাসপাতালে ট্রায়াল রান দেওয়া হবে। তার অনুমতি দিয়েছে আইসিএমআর।

১৫ অগাস্ট করোনা ভ্যাকসিন

১৫ অগাস্ট করোনা ভ্যাকসিন

এর আগে আইসিএমআর দাবি করেছিল ১৫ অগাস্ট ভারতের হাতে করোনা ভ্যাকসিন আসবে। যদিও পরে প্রধানমন্ত্রী জানান তিনটি করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। বিজ্ঞানীরা গ্রিন সিগন্যাল দিলেই সেগুলির উৎপাদন শুরু হবে।

রাশিয়ার ভ্যাকসিন বাজারে

রাশিয়ার ভ্যাকসিন বাজারে

সেপ্টেম্বরেই রাশিয়ার ভ্যাকসিন বাজারে আসছে। পুতিন জানিয়েছেন প্রথমে সেদেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের টীকা দেওয়া হবে। তারপরে ধাপে ধাপে সাধারণ মানুষকে করোনা টীকার আওতায় আনা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+