ছেলের হত্যার বিচার না পেলে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি কমলেশের মায়ের
কয়েকদিন আগে পর্যন্ত যোগী আদিত্যনাথ বড় ছেলের মতো বলেছিলেন যিনি রবিবার বিকেল থেকে হঠাৎ করে অন্য সুর শোনা গেল তাঁর গলায়।
কয়েকদিন আগে পর্যন্ত যোগী আদিত্যনাথ বড় ছেলের মতো বলেছিলেন যিনি রবিবার বিকেল থেকে হঠাৎ করে অন্য সুর শোনা গেল তাঁর গলায়। কমলেশ তিওয়ারির মা রবিবার দাবি করেছেন জোর করে তাঁদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত সন্তোষজনক হয়নি বলেও জানিয়েছেন কমলেশের মা কুসুম তিওয়ারি।

কমলেশ তিওয়ারির মায়ের অভিযোগ রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পুলিস কর্মীরা তাঁর সঙ্গে এবং কমলেশের স্ত্রী ও ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাঁর দাবি বাড়িতে মৃত্যু হলে ১৩ দিন বাড়ির বাইরে বেরোন না তাঁরা।
কিন্তু গত ২৪ ঘণ্টা ধরে তাঁদের নিরাপত্তায় থাকা পুলিসকর্মীরা লাগাতার তাঁদের বলে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত। তাঁদের কথা শুনে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তখন পুলিসকর্মীরা তাঁদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করেনি বলে অভিযোগ।
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত সন্তোষজনক হয়নি দাবি করে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন দোষীদের শাস্তি না হলে অস্ত্র হাতে তুলে নেবেন তাঁরা। ঘটনার এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications