রাষ্ট্রপতি ভবনে চুরি, জলের পাইপ খুলে নিয়ে গেল চোরেরা

রাষ্ট্রপতি ভবনে চুরি, জলের পাইপ খুলে নিয়ে গেল চোরেরা

রাষ্ট্রপতি ভবনে চুরি। চুরি গেল জলের পাইপ। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের জলের পাইপই চুরি করে নিয়ে গেছে চোরেরা।

রাষ্ট্রপতি ভবনে চুরি, জলের পাইপ খুলে নিয়ে গেল চোরেরা


দিল্লির জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, '‌জোর বাঘ এলাকা থেকে রাষ্ট্রপতি ভবনে জলের পাইপলাইন বসানো হচ্ছে। পাইপলাইনে লাগানো অনেক পাইপ রাষ্ট্রপতি ভবনের ২৩ ও ২৪ নম্বর গেটের কাছে পড়ে ছিল। ঠিকাদারের কর্মীরা পাইপগুলি বসাবেন বলে ওখানে রেখেছিলেন।’‌ যে সংস্থাটি এই পাইপলাইন বসানোর কাজ নিয়েছে, সেই সংস্থার মালিক অরুণ জৈন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ২০ থেকে ২২ টি পাইপ চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তের সময় পুলিশ দেখে যে গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, বেশ কিছু দুষ্কৃতী গাড়িতে করে এসে পাইপগুলি নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। চাণক্যপুরি পুলিশ স্টেশনের সূত্র থেকে জানা গিয়েছে, চুরির জন্য সুইফট ডিজায়ার গাড়ি ব্যবহার করা হয়েছিল। পুলিশ আজমগড় থেকে এই ঘটনায় প্রথম গ্রেফতার করে অজয় নামের একজনকে। পুলিশি জেরায় অজয় তার অন্য সঙ্গীদের নাম জানায়। পুলিশ বিহার থেকে মিথিলেশ, আমেঠি থেকে ক্যাব চালক রাকেশ তিওয়ারি এবং দিল্লি থেকে গুড্ডু নামের আর এক অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা জানিয়েছে যে চুরি করা পাইপ তারা মিরুটে বিক্রি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+