'রইস' -এর প্রচারে ভিড়ে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ সুরেশ প্রভুর
'রইস' -এর প্রচারের সময় গুজরাতের ভদোদরাতে রেল স্টেশনে ভিড়ের চাপে এক ব্যক্তির মৃত্যু ঘিরে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। এবার এনিয়ে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।
ভদোদরা , ২৪ জানুয়ারি : 'রইস' -এর প্রচারের সময় গুজরাতের ভদোদরাতে রেল স্টেশনে ভিড়ের চাপে এক ব্যক্তির মৃত্যু ঘিরে বিতর্ক ক্রমেই দানা বাঁধছে। এবার এনিয়ে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু।
সুরেশ প্রভু, ভদোদরার আরপিএফ- এর ডিজিকে গোটা দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন । ঘটনায় রেলের তরফে যদি কোনও রকমের খামতি পাওয়া যায়, তাহলে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

এদিকে ,'রইস' ঘিরে শাহরুখ খান সম্পর্কে একের পর এক আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় । আজকের এই মর্মান্তিক ঘটনার পর তিনি বলেন, 'শুধু শাহরুখের জন্য নয়, দাউদ ইব্রাহিমও যদি আসত তাহলেও এরকমই ভিড় হত'। এছা়ড়াও তিনি তাঁর স্বভাবগত ভঙ্গিতে বলেন, শাহরুখের সিনেমার প্রচার যেভাবে রেল সফরের মাধ্যমে করা হয়েছে, তাতে সমস্যায় পড়েছেন বহু রেলযাত্রী।
কিছুদিন আগেই সোস্যাল মিডিয়ায় তাঁর এক পোস্টকে ঘিরে বিতর্ক চরমে ওঠে। তাতে তিনি উস্কে দেন হৃতিক রোশন অভিনীত 'কাবিল' ছবির সঙ্গে 'রইস'- এর বক্স অফিসের লড়াইয়ের দিকটি। টুইটে তিনি লেখেন " এবার সুযোগ দেশের 'কাবিল'জনতার, যে 'কাবিল' তার অধিকার যেন কোনও বেইমান 'রইস' না নিতে পারে "। এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, "শাহরুখ খান থাকেন ভারতে, আর তাঁর মন পড়ে রয়েছে পাকিস্তানে"।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications