করোনা মোকাবিলায় কেন্দ্রের সক্রিয়তায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

করোনা মোকাবিলায় কেন্দ্রের সক্রিয়তায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

করোনা মোকাবিলায় এবার কেন্দ্রের পাশে দাঁড়াতে দেখা গেল সুপ্রিম কোর্টকে। একইসাথে কেন্দ্রের কাজেরও ভূয়সী প্রশংসা করতে দেখা গেল দেশের শীর্ষ আদালতকে।

করোনা মোকালিয়া কেন্দ্রের সক্রিয়তা নিয়ে সন্তোষ প্রকাশ

করোনা মোকালিয়া কেন্দ্রের সক্রিয়তা নিয়ে সন্তোষ প্রকাশ

একইসাথে করোনা মোকাবিলায় কেন্দ্রের সক্রিয়তা নিয়েও সন্তোষ প্রকাশ করতেও দেখা যায় সুপ্রিম কোর্টকে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চকে এদিন সন্তুষ্টি প্রকাশ করে বলতে শোনা যায় "এটা রাজনীতি নয়,আসল ঘটনা।"

সন্তোষ প্রকাশ বিচারপতি এল নাগেশ্বর রাও ও সূর্য কান্তের

সন্তোষ প্রকাশ বিচারপতি এল নাগেশ্বর রাও ও সূর্য কান্তের

এই প্রসঙ্গে শনিবার দাখিল হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিচারপতি এল নাগেশ্বর রাও ও সূর্য কান্তের সমণ্বয়ে গঠিত বেঞ্চ এদিন জানায়, "আমরা সন্তুষ্ট যে সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং সমালোচকরাও বলছেন যে সরকার ভাল কাজ করছে। এটি রাজনীতি নয় ঘটনা"।

শনিবার দাখিল হয় জনস্বার্থ মামলা

শনিবার দাখিল হয় জনস্বার্থ মামলা

এদিকে আরও দ্রুত ও বেশি সংখ্যক মানুষের করোনা টেস্ট করার দাবি জানিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শনিবার দাখিল করা এই পিটিশনে দ্রুত আরও বেশি সংখ্যাক করোনা সংক্রমণের নমুনা পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার আবেদন জানানো হয়। সাংবাদিক প্রশান্ত ট্যান্ডন,সমাজকর্মী কুনজানা সিং, আইনজীবী আশিমা মন্ডলা এবং ফুজাইল আহমদ আইয়ুবির দ্বারা এই পিটিশন দাখিল করা হয়েছে বলে জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+