SIR-এর কারণে বাড়ছে জন্ম-মৃত্যুর শংসাপত্রের চাহিদা! নাগরিকদের সহায়তায় কোন ব্যবস্থা? নির্দেশিকা জারি করবে রাজ্য
রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর (SIR)-এর কাজ। আর এই কাজ শুরু হতেই রাজ্যের সমস্ত পুরসভায় জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংগ্রহের চাপ হঠাৎ করে বেড়ে গিয়েছে। কলকাতা পুরসভার মতোই অন্যান্য জেলাগুলির পুরসভাগুলিতেও প্রতিদিন লম্বা লাইন, বাড়তি ভিড় এবং প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিকদের দুর্ভোগ কমানোর জন্য পুর ও নগরোন্নয়ন দফতর খুব তাড়াতাড়িই একটি নির্দেশিকা জারি করতে চলেছে।

দফতর সূত্রে জানা গিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যদি রেকর্ডে সমস্ত তথ্য বিদ্যমান থাকে তাহলে কোনওভাবেই জন্ম বা মৃত্যুর শংসাপত্রের কোনও আবেদনকারীকে খালি হাতে ফেরানো যাবে না। আইন অনুযায়ী এটি নাগরিকের একটি অধিকার। তাই প্রতিটি পুরসভাকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক এবং সক্রিয় হতে হবে।
SIR-এর চাপের কারণে ইতিমধ্যেই কলকাতা পুরসভা আরও পরিষেবা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মানুষের সুবিধার্থে জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত হোয়াট্সঅ্যাপ বটের দৈনিক বুকিং স্লট ২৪০ থেকে বাড়িয়ে ৬০০ পর্যন্ত করা হয়েছে। যাতে মানুষ দ্রুত আবেদন করতে পারেন এবং তাঁদের অযথা অপেক্ষা করতে না হয়। অন্যান্য পুরসভাগুলোকেও এই একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে।
দফতর চাইছে যে, কিছু কিছু ব্যবস্থা প্রতিটি পুরসভাই দ্রুত কার্যকর করুক। সেগুলি হল- কর্মীসংখ্যা বাড়ানো, অতিরিক্ত কাউন্টার খোলা, ডিজিটাল আবেদন গ্রহণে উৎসাহ দেওয়া এবং জরুরি নথি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া। বিশেষ করে রাজ্যে যখন ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি চলছে, তখন নাগরিকদের প্রয়োজনীয় নথি সময়মতো হাতে পাওয়া অত্যন্ত জরুরি।
যদিও বর্তমান পদক্ষেপগুলির পেছনে এসআইআর (SIR)-এর চাপ হল সবথেকে বড় একটি কারণ। দফতরের আধিকারিকেরা মনে করছেন যে, এই ব্যবস্থাগুলি ভবিষ্যতেও নাগরিকদের জন্য সমানভাবে উপকারী হবে। ডিসেম্বরেই SIR শেষ হলেও জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়ার উন্নত পদ্ধতি আগামী দিনে সাধারণ মানুষের আরও বেশি উপকার করবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications