কোভিড সঙ্কটে বারংবার ট্রেন পরিষেবা বাতিল রাজ্যের, সমস্যায় ভারতীয় রেল
কোভিড সঙ্কটে বারংবার ট্রেন পরিষেবা বাতিল রাজ্যের, সমস্যায় ভারতীয় রেল
ভারতীয় রেল ঘন ঘন ট্রেন পরিষেবা হ্রাস ও স্টপেজ বাতিলের অনুরোধ পাওয়ায় তারা কোনও নতুন ট্রেন পরিষেবা চালু করতে পারেনি বলে শুক্রবার জানিয়েছেন রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ভিকে যাদব। লকডাউনের পর থেকেই বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা।

ভিকে যাদব বলেন, 'আমরা আসল সময়ের ভিত্তিতে রাজ্যের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ করে চলেছি। কোভিড সঙ্কটের ওপর নির্ভর করে আমাদের কাছে বেশ কিছু ট্রেন বাতিল, ঘন ঘন ট্রেন পরিষেবা হ্রাস ও মাঝে মাঝে কয়েকটি রাজ্য থেকে স্টপেজ বাতিল করার অনুরোধ আসছে। এই কারণের জন্যই আমরা বেশি করে ট্রেন পরিষেবার কথা ঘোষণা করতে পারছি না।’
তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই রেলকে অনুরোধ করেছে যে ২৯ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত সাতটি ট্রেন পরিষেবা বন্ধ রাখতে। রেলের চেয়ারম্যান বলেন, 'বৃহস্পতিবার তারা ফের আমায় চিঠি দিয়ে জানিয়েছে যে তারা আবার ওই ট্রেনগুলি বাতিল করতে চায়। একই অনুরোধ এসেছে ওড়িশা ও পশ্চিমবঙ্গ থেকেও।’ প্রসঙ্গত করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশজুড়ে লকডাউন চলাকালীন বন্ধ করে দেওয়া হয় ট্রেন পরিষেবা। লকডাউন শিথিল হওয়ার পর বিমান পরিষেবা স্বাভাবিকের পথে চললেও এখন ট্রেন পরিষেবা চালু হয়নি। অগাস্টে এই পরিষেবা চালু করার কথা শোনা গেলেও এখনও রেলের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কোনও ঘোষণা করা হয়নি। যদিও ১ মে থেকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু হয়।












Click it and Unblock the Notifications