ভিডিও কল-এ রোহিতের স্ত্রী দেখে ফেলেন 'তৃতীয়' মহিলাকে! মৃত্যু রহস্য ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
এনডি তিওয়ারির ছেলে রোহিত শেখরের মৃত্যু রহস্য ঘিরে ক্রমেই জট খুলতে শুরু করেছে। ইতিমধ্যেই হত্যাকাণ্ড ঘিরে অভিযুক্ত হয়েছেন তাঁর স্ত্রী অপূর্বা ।
এনডি তিওয়ারির ছেলে রোহিত শেখরের মৃত্যু রহস্য ঘিরে ক্রমেই জট খুলতে শুরু করেছে। ইতিমধ্যেই হত্যাকাণ্ড ঘিরে অভিযুক্ত হয়েছেন তাঁর স্ত্রী অপূর্বা । স্বভাবতই প্রশ্ন উঠে আসছে কেন এমন নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল? কেন কারণ রোহিতকে হত্যা করেন অপূর্বা? দিল্লির পুলিশের হাতে এর জবাবে এসে পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য।

পুলিশি রিপোর্ট বলছে,অপূর্বার সঙ্গে এক ম্যাট্রিমনি সাইট-এ আলাপ হওয়ার পর থেকেই প্রেমের আবেশে ছিলেন রাজনীতিবিদ এনডি তিওয়ারির ছেলে রোহিত। একবছর অপূর্বার সঙ্গে লিভ-ইন -এ থাকবার পর বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের ঠিক এক বছর কাটতেই অপূর্বা জানতে পারেন ,রোহিতের সঙ্গে কোনও এক মহিলার 'বন্ধুত্ব' বাড়ছে। সম্পর্কে সেই মহিলা রোহিতের দূরের আত্মীয়ও ছিলেন। আর এই ঘটনা কানে আসবার পর থেকেই রোহিতের সঙ্গে অপূর্বার সম্পর্ক তলানিতে পৌঁছয়। এরপর অপূর্বা রোহিতকে ছেড়ে নিজের বাড়িতেও চলে আসেন। সেই সময় একবার ভিডিও কল-এ তিনি রোহিতের সঙ্গে কথা বলেন। আর সেই কল-এ কথা বলবার সময় রোহিত মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, ওই ভিডিও কল-এই রোহিতের সঙ্গে সেই বান্ধবীকে একসঙ্গে দেখতে পেয়ে যান অপূর্বা।
জানা গিয়েছে, রোহিত নাকি সেদিনের ভিডিও কল রিসিভ করতে চাননি। তবে তিনি এতটাই মদ্যপ ছিলেন যে অপূর্বার কল তিনি ধরেন। আর অপূর্বা গোটা ঘটনা সম্পর্কে জানতে পারেন। এরপর দিল্লিতে রোহিতের ডিফেন্স কলনির বাড়িতে রোহিত -অপূর্বা থাকতে শুরু করেন। একদিন ডিনারের পর দু'জনের মধ্যে বচসা চরমে ওঠে, তারপর দিনই অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হলে রোহিতকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এই মৃত্যু স্বাভাবিক বলে মনে করেন তিকিৎসকরা। কিন্তু পরে রোহিতের গলায় ফাঁসের চিহ্ন দেখা যায়। এরপরই পুলিশি তদন্তে অভিযোগ ওঠে রোহিতের স্ত্রীর বিরুদ্ধে। তারপরই রোহিতের স্ত্রী অপূর্বাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। আর বিভিন্ন তথ্য উঠে আস অপূর্বার জেরায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications